৫/১০১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৪৭ - ইকামতের কাছাকাছি দুই রাকাত সালাত
ফজরের (ফরযের) পূর্বে দু’ রাকআত সুন্নাত সালাত সম্পর্কে।
ইকামতের কাছাকাছি দুই রাকাত সালাতের বর্ণনা
সুনানে ইবনে মাজাহ : ১১৪৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১১৪৭
حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ عَمْرٍو أَبُو عَمْرٍو، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْحَارِثِ، عَنْ عَلِيٍّ، قَالَ كَانَ النَّبِيُّ ـ ﷺ ـ يُصَلِّي الرَّكْعَتَيْنِ عِنْدَ الإِقَامَةِ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইকামতের কাছাকাছি সময় দু’ রাকআত সালাত আদায় করতেন।
যঈফ। উক্ত হাদিসের রাবী শারীক সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী কিন্তু যখন তার হাদিস সিকাহ রাবীর বিপরীত হয় তখন তিনি তার মত পরিবর্তন করে নেন। এটা আমার নিকট অধিক পছন্দনীয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় ভুল করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, আমি তাকে হাদিস সংমিশ্রণ করতে দেখেছি।২. হারিস (বিন আবদুল্লাহ) সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও আহমাদ বিন সালিহ আল মিসরী বলেন, তিনি সিকাহ। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী তাকে মিথ্যুক বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তার হাদিস থেকে দলীল গ্রহণযোগ্য নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১১৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে আলী (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে নবী (صلى الله عليه وسلم) ইকামতের কাছাকাছি সময়ে দুই রাকাত সালাত আদায় করতেন। বর্ণনাটি খুব সংক্ষিপ্ত। এখানে কোন সালাত, কোন অবস্থায়, বা ইকামতের ঠিক কত আগে—এসব বিস্তারিত বলা হয়নি। তাই এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে বাড়তি সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না। মূলভাবে বলা যায়, বর্ণনায় ইকামতের সময়ের কাছাকাছি দুই রাকাত সালাতের কথা এসেছে। একই সঙ্গে অন্য বর্ণনাগুলোতে ইকামত হয়ে গেলে ফরজ ছাড়া অন্য সালাত না পড়ার কথাও আছে। তাই এই হাদিস বোঝার সময় সময়ের পার্থক্য খেয়াল করা দরকার: “কাছাকাছি সময়” আর “ইকামত হয়ে গেছে”—দুইটি অবস্থা এক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এই বর্ণনায় ইকামতের কাছাকাছি দুই রাকাত সালাতের কথা এসেছে।
- হাদিসটি সংক্ষিপ্ত, তাই অতিরিক্ত বিস্তারিত দাবি করা ঠিক নয়।
- সময় বুঝে সালাত আদায় করা ইবাদতের আদবের অংশ।
- ইকামত হয়ে গেলে ফরজ সালাতের গুরুত্ব আলাদা করে মনে রাখতে হয়।
