৫/১৩৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২১৮ - সালাত আদায় করা ও তার নিয়ম কানুন
যে ব্যক্তি সালাম ফিরানোর পর দু’টি সাহু সাজদাহ করে।
সুনানে ইবনে মাজাহ : ১২১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২১৮
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ خَلاَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، أَنَّ ابْنَ مَسْعُودٍ، سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ بَعْدَ السَّلاَمِ وَذَكَرَ أَنَّ النَّبِيَّ ـ ﷺ ـ فَعَلَ ذَلِكَ .
ইবনে মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
সালাম ফিরানোর পর দু’টি সাহু সিজদা করেছেন এবং তিনি বর্ণনা করেছেন যে, নবী (ﷺ) তাই করেছেন।
[১২১৮] বুখারী ৪০১, ৪০৪, ১২২৬, ৬৬৭১, ৭২৪৯; মুসলিম ৫৭১-৭, তিরমিযী ৩৯২-৯৩, নাসায়ী ১২৪০-৪৬, ১২৫৪-৫৯; আবূ দাঊদ ১০১৯-২০, ১০২২; আহমাদ ৪১৫৯, দারিমী ১৪৯৮, ইবনু মাজাহ ১২০৩, ১২০৫, ১২১১-১২। তাহক্বীক্ব আলবানী: সহীহ।
