৫/১৩৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১২২০ - সালাতের আগে পবিত্রতার গুরুত্ব

শুরু করা সলাতের ভিত্তি ঠিক রাখা।

সালাতের পবিত্রতা: ভুল বুঝলে কীভাবে সংশোধন করবেন

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২২০

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُوسَى التَّيْمِيُّ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، مَوْلَى الأَسْوَدِ بْنِ سُفْيَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ خَرَجَ النَّبِيُّ ـ ﷺ ـ إِلَى الصَّلاَةِ وَكَبَّرَ ثُمَّ أَشَارَ إِلَيْهِمْ فَمَكَثُوا ثُمَّ انْطَلَقَ فَاغْتَسَلَ وَكَانَ رَأْسُهُ يَقْطُرُ مَاءً فَصَلَّى بِهِمْ فَلَمَّا انْصَرَفَ قَالَ " إِنِّي خَرَجْتُ إِلَيْكُمْ جُنُبًا وَإِنِّي نَسِيتُ حَتَّى قُمْتُ فِي الصَّلاَةِ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) সালাত আদায় করতে বের হয়ে এসে তাকবিরে তাহরীমা করার পর তাদের প্রতি ইশারা করলে তারা স্বঅবস্থায় অপেক্ষা করেন। অতঃপর তিনি চলে গিয়ে গোসল করেন। তিনি তাঁর মাথা থেকে পানি টপকানো অবস্থায় ফিরে এসে তাদের সাথে সালাত পড়েন। সালাতশেষে তিনি বলেন, আমি তোমাদের নিকট নাপাক অবস্থায় বের হয়ে এসেছিলাম, আমি তা ভুলে গিয়েছিলাম, এমনকি সালাতে দাঁড়িয়ে গিয়েছিলাম।

[১২২০] বুখারী ৬৩৯-৪০, মুসলিম ৬০১-২, নাসায়ী ৭৯২, ৮০৯; আবূ দাঊদ ২৩৩, ২৩৫; আহমাদ ৮২৬১, ১০৩৪১। তাহক্বীক্ব আলবানী: হাসান সহীহ। তাখরীজ আলবানী: মিশকাত ১০০৯, সহীহ আবী দাউদ ২২৭-২৩১। উক্ত হাদিসের রাবী ইয়াকুব বিন হুমায়দ সম্পর্কে মাসলামাহ বিন কাসিম তাকে সিকাহ বলেছেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তার বর্ণনায় কোন সমস্যা নেই।২. আবদুল্লাহ বিন মুসা আত-তায়মী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ইরসাল করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তার বর্ণিত হাদিসে আমি কোন সমস্যা দেখিনি।৩. উসামাহ বিন যায়দ সম্পর্কে ইবনু হিব্বান তাকে সিকাহ উল্লেখ করে বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। আল আজালী তাকে সিকাহ বলেছেন। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে দলীল হিসেবে নয়। ইমাম নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নয়।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১২২০-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের পবিত্রতা সম্পর্কে খুব সহজ কিন্তু গভীর শিক্ষা আছে। নবী (صلى الله عليه وسلم) সালাতের জন্য বের হলেন এবং তাকবীরে তাহরীমাও করলেন। এরপর তিনি ইশারা করলেন, ফলে সাহাবীরা নিজ নিজ অবস্থায় অপেক্ষা করলেন। তিনি চলে গিয়ে গোসল করলেন এবং মাথা থেকে পানি টপকানো অবস্থায় ফিরে এসে সালাত আদায় করলেন। সালাত শেষে তিনি নিজেই জানালেন যে তিনি নাপাক অবস্থায় বের হয়েছিলেন এবং ভুলে সালাতে দাঁড়িয়ে গিয়েছিলেন। এখানে মূল কথা হলো, সালাতের জন্য পবিত্রতা জরুরি। আবার মানুষ ভুল করতে পারে; কিন্তু ভুল বুঝতে পারলে তা লুকিয়ে না রেখে সঠিকভাবে ঠিক করা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে পবিত্রতা রক্ষা করা গুরুত্বপূর্ণ।
  • ভুল বুঝতে পারলে তা দ্রুত সংশোধন করা উচিত।
  • ইমাম প্রয়োজন হলে ইশারার মাধ্যমে জামাতকে অপেক্ষা করাতে পারেন।
  • নিজের ভুল স্বীকার করা নববী আদবের একটি সুন্দর দিক।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন