০/১৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২৭ - তালহা (রাঃ)-এর মানত পূরণের সাক্ষ্য
তালহাহ বিন উবাইদুল্লাহ (রাঃ)-এর সম্মান
তালহা (রাঃ)-এর ফজিলত: মানত পূরণকারীদের একজন
সুনানে ইবনে মাজাহ : ১২৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১২৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا إِسْحَاقُ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ كُنَّا عِنْدَ مُعَاوِيَةَ فَقَالَ أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ «طَلْحَةُ مِمَّنْ قَضَى نَحْبَهُ».
মূসা বিন তালহা (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা মুআবিয়া (রাঃ)-এর নিকটে উপস্থিত ছিলাম। তখন তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যারা নিজেদের মানত পূর্ণ করেছে, তালহাহ তাদের অন্তর্ভুক্ত।
[১] তিরমিযী ৩২০২ তাহক্বীক্ব আলবানী: হাসান। উক্ত হাদিসের রাবী ইসহাক (বিন ইয়াহইয়া) সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে আমরা কেউ হাদিস বর্ণনা করি নি। আলী ইবনু মাদীনী বলেন মুনকারুল হাদীস ও তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইমাম বুখারী বলেন তিনি সত্যবাদী কিন্তু তিনি হাদিস বর্ণনায় সন্দেহ করেন। হাদিসটির ৭৪ টি শাহিদ হাদিস রয়েছে তন্মধ্যে তিরমিযিতে ৫ টি, ইবনু মাজায় ৩ টি ও বাকীগুলো অন্যান্য কিতাবে বর্ণিত রয়েছে।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মূসা ইবন তালহা বলেন, তারা মুআবিয়া (রাঃ)-এর কাছে ছিলেন। তখন মুআবিয়া (রাঃ) সাক্ষ্য দিয়ে বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে বলতে শুনেছেন যে, তালহা তাদের অন্তর্ভুক্ত, যারা নিজেদের মানত পূর্ণ করেছে। এই বর্ণনা আগের হাদিসের অর্থকে আরও জোরালোভাবে তুলে ধরে। এখানে একজন সাহাবী আরেক সাহাবীর মর্যাদা নবীর বাণীর মাধ্যমে বলছেন। এতে তালহা (রাঃ)-এর ফজিলত, অঙ্গীকারের মূল্য এবং সত্য সাক্ষ্য দেওয়ার গুরুত্ব একসঙ্গে দেখা যায়। হাদিসটি আমাদের শেখায়, কারো মর্যাদা নিয়ে কথা বলার সময় নিজের মত নয়, বরং নির্ভরযোগ্য বর্ণনা ও সত্য সাক্ষ্যের উপর দাঁড়ানো উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- তালহা (রাঃ)-এর মর্যাদা নবী (صلى الله عليه وسلم)-এর বাণী দিয়ে প্রমাণিত হয়েছে।
- সত্য সাক্ষ্য দেওয়া সাহাবীদের একটি গুরুত্বপূর্ণ গুণ ছিল।
- অঙ্গীকার পূরণ করা মুমিনের চরিত্রের অংশ।
- সাহাবীদের ফজিলত বলার সময় নির্ভরযোগ্য বর্ণনার প্রতি সতর্ক থাকা দরকার।
