৫/১৯১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৯০ - মধ্য শাবানে ক্ষমা ও অন্তরের শুদ্ধতা

শা‘বান মাসের ১৫ তারিখের রাত সম্পর্কে

মধ্য শাবানের রাত: ক্ষমা, তাওহীদ ও হিংসা থেকে বাঁচা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৯০

حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنِ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلاَّ لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ ‏"‏ ‏.‏حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا أَبُو الأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ أَبَا مُوسَى، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.‏

আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন। ১৩৯০ (১). আবূ মূসা আশআরী (রাঃ), নবী (ﷺ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে।

[১৩৯০] হাসান। তাখরীজ আলবানী: জামি সগীর ১৮১৯ হাসান, মিশকাত ১৩০৬ যঈফ, সহীহা ১৫৬৩ সহীহ, মিশকাত ১৩০৬, ১৬০৭, ফিলাল ৫১০, সহীহ আবী দাউদ ১১৪৪, ১৫৬৩। উক্ত হাদিসের রাবী১. ইবনু লাহীআহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিসের ব্যাপারে কোন সমস্যা নেই। আমর বিন ফাল্লাস বলেন, তার কিতাব সমূহ পুড়ে যাওয়ায় হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। কিতাব সমূহ পুড়ে যাওয়ায় যে হাদিস বর্ণনা করেছেন তা দুর্বল।২. দাহহাক বিন আয়মান সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি কে? তা অজ্ঞাত।৩. যুবায়র বিন সুলায়ম সম্পর্কে ইমামগণ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।৪. আব্দুর রহমান সম্পর্কে ইমামগণ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে মধ্য শাবানের রাতের একটি গুরুত্বপূর্ণ দিক বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ এ রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক ও হিংসুক ছাড়া তাঁর সৃষ্টির সকলকে ক্ষমা করেন। একই অর্থে আবু মূসা আশআরী (রাঃ) থেকেও বর্ণনা এসেছে। হাদিসের মূল শিক্ষা হলো, আল্লাহর ক্ষমা বড়, কিন্তু শিরক ও হিংসা মানুষের জন্য ভয়ংকর বাধা হতে পারে। এখানে কোনো বাড়তি নিয়ম বা বিশেষ আমল বর্ণিত হয়নি; তাই ব্যাখ্যায় শুধু ক্ষমা, তাওহীদ এবং অন্তর পরিষ্কার রাখার শিক্ষা নেওয়া নিরাপদ। মধ্য শাবানের রাত নিয়ে আলোচনা করলে এই সীমা বজায় রাখা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মধ্য শাবানের রাতে ক্ষমার কথা বর্ণিত হয়েছে।
  • শিরক থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • হিংসা মানুষের ক্ষমা লাভের পথে বাধা হতে পারে।
  • অন্তরকে বিদ্বেষ থেকে পরিষ্কার রাখার শিক্ষা পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন