৫/১৯৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৯৯ - পাঁচ ওয়াক্ত সালাত ও পঞ্চাশের সওয়াব

পাঁচ ওয়াক্‌তের ফরয সালাত ও তার হিফাযাত করা।

পাঁচ ওয়াক্ত সালাত: ফরজ বিধান ও পঞ্চাশের সমান মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৩৯৯

حَدَّثَنَا حَرْمَلَةُ بْنُ يَحْيَى الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ بْنُ يَزِيدَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ فَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً فَرَجَعْتُ بِذَلِكَ ‏.‏ حَتَّى آتِيَ عَلَى مُوسَى فَقَالَ مُوسَى مَاذَا افْتَرَضَ رَبُّكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ عَلَىَّ خَمْسِينَ صَلاَةً ‏.‏ قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ ‏.‏ فَرَاجَعْتُ رَبِّي فَوَضَعَ عَنِّي شَطْرَهَا فَرَجَعْتُ إِلَى مُوسَى فَأَخْبَرْتُهُ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ ‏.‏ فَرَاجَعْتُ رَبِّي فَقَالَ هِيَ خَمْسٌ وَهِيَ خَمْسُونَ لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ ‏.‏ فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ ‏.‏ فَقُلْتُ قَدِ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي ‏"‏ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ আমার উম্মতের উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। আমি তা নিয়ে ফেরার পথে মূসা (আঃ)-এর নিকট আসলাম। তখন মূসা (আঃ) বলেন, আপনার প্রভু আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? আমি বললামঃ তিনি আমার উপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। তিনি বলেন, আপনি আপনার প্রভুর নিকট ফিরে যান। কেননা আপনার উম্মত তা পড়তে সক্ষম হবে না। অতএব আমি আমার প্রভুর নিকট ফিরে গেলে তিনি তার অর্ধেক কমিয়ে দেন।অতঃপর আমি মূসা (আঃ) এর নিকট ফিরে এসে তাঁকে তা অবহিত করলাম। তিনি বলেন, আপনি আপনার প্রভুর কাছে ফিরে যান। কেননা আপনার উম্মত তা পড়তে সক্ষম হবে না। আমি আমার প্রভুর নিকট ফিরে গেলাম। তিনি বললেনঃ তা পাঁচ ওয়াক্ত, পঞ্চাশের সমান। আর আমার কথা কখনো পরিবর্তন হয় না। তারপর আমি মূসা (আঃ) এর নিকট ফিরে আসলে তিনি আবার বলেন, আপনি আপনার প্রভুর নিকট ফিরে যান। আমি বললাম, আমি আমার প্রভুর নিকট পুনরায় ফিরে যেতে লজ্জাবোধ করছি।

[১৩৯৯] তিরমিযী ২১৩, নাসায়ী ৪৪৯-৫০, আহমাদ ১২২৩০। তাহক্বীক্ব আলবানী: সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৩৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাত ফরজ হওয়ার একটি গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ তাঁর উম্মতের ওপর পঞ্চাশ ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। তিনি ফিরে আসার পথে মূসা (আঃ)-এর কাছে গেলে মূসা (আঃ) বলেন, উম্মত তা আদায় করতে সক্ষম হবে না, তাই রবের কাছে ফিরে যেতে বলেন। এরপর কমানো হয়। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, তা পাঁচ ওয়াক্ত, কিন্তু পঞ্চাশের সমান; তাঁর কথা পরিবর্তন হয় না। নবী (صلى الله عليه وسلم) পরে মূসা (আঃ)-এর কাছে ফিরে গেলে তিনি আবার যেতে বলেন, কিন্তু নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি রবের কাছে আবার ফিরে যেতে লজ্জা করছেন। হাদিসটি পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্ব ও আল্লাহর দয়ার দিক দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান।
  • সংখ্যায় পাঁচ হলেও সওয়াবে পঞ্চাশের সমান হওয়ার কথা এসেছে।
  • মূসা (আঃ)-এর পরামর্শে উম্মতের সহজতার দিক দেখা যায়।
  • সালাতের গুরুত্ব ও আল্লাহর দয়া একই বর্ণনায় ফুটে উঠেছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন