০/২১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১ - রাসূলুল্লাহ ও ইব্রাহিম (আঃ)-এর খলীল মর্যাদা
আব্বাস বিন আবদুল মুত্তালিব (রাঃ)-এর সম্মান
খলীল মর্যাদা: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم), ইব্রাহিম (আঃ) ও আব্বাস (রাঃ)
সুনানে ইবনে মাজাহ : ১৪১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪১
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ الضَّحَّاكِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ كَثِيرِ بْنِ مُرَّةَ الْحَضْرَمِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ اللَّهَ اتَّخَذَنِي خَلِيلاً كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلاً فَمَنْزِلِي وَمَنْزِلُ إِبْرَاهِيمَ فِي الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ تِجَاهَيْنِ وَالْعَبَّاسُ بَيْنَنَا مُؤْمِنٌ بَيْنَ خَلِيلَيْنِ» .
‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তাআলা আমাকে প্রিয় বন্ধুরূপে গ্রহণ করেছেন, যেমন ইবরাহীম (আঃ)-কে তিনি বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। কেয়ামতের দিন জান্নাতে আমি ও ইবরাহীম (আঃ) সামনাসামনি আসনে উপবিষ্ট থাকবো এবং আব্বাস (রাঃ) আমাদের দু’জনের মাঝে একজন মু’মিন হিসাবে অবস্থান করবেন।
[১৩৯] মউযূ। তাখরীজ আলবানী: জামি সগীর ১৫৩০, ১৫৩১, ২৪৪৫, ২৭৪৫; যঈফা ১৬০৫, ৩০৩৪। উক্ত হাদিসের রাবী১. আব্দুল ওয়াহহাব বিন দাহহাক সম্পর্কে ইমাম বুখারী বলেন, তার নিকট আশ্চর্য ধরনের হাদিস সমূহ পাওয়া যায়। আবু যুরআহ বলেন তিনি হাদিস বানিয়ে বর্ণনা করেছেন। সালিহ জাযারাহ বলেন, মুনকারুল হাদিস অন্যত্র বলেন, তিনি মিথ্যুক। ইমাম নাসাঈ বলেন তিনি সিকাহ নন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। মুহাম্মাদ বিন আওফ বলেন তিনি একাধিক হাদিস বানিয়ে বর্ণনা করেছেন। ইবনু আদী বলেন তার কিছু হাদিসের ব্যাপারে অনুসরণ করা যাবে না।২. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪১-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁর বিশেষ মর্যাদার কথা বলেছেন। তিনি জানান, আল্লাহ তাঁকে প্রিয় বন্ধুরূপে গ্রহণ করেছেন, যেমন তিনি ইব্রাহিম (আঃ)-কে বন্ধুরূপে গ্রহণ করেছিলেন। এরপর কেয়ামতের দিনের জান্নাতের একটি সম্মানজনক অবস্থানের কথা এসেছে। সেখানে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ও ইব্রাহিম (আঃ) সামনাসামনি আসনে থাকবেন এবং আব্বাস (রাঃ) তাঁদের মাঝে একজন মুমিন হিসেবে অবস্থান করবেন। এই বর্ণনায় নবীজি (صلى الله عليه وسلم)-এর মর্যাদা, ইব্রাহিম (আঃ)-এর সম্মান এবং আব্বাস (রাঃ)-এর বিশেষ ফজিলত তুলে ধরা হয়েছে। তবে হাদিসে যতটুকু বলা হয়েছে, আমাদের ব্যাখ্যাও ততটুকুতেই সীমাবদ্ধ থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া।
- ইব্রাহিম (আঃ)-এর খলীল মর্যাদা ইসলামে সম্মানের সঙ্গে উল্লেখিত।
- আব্বাস (রাঃ)-এর জন্য এই হাদিসে বিশেষ সম্মানের কথা এসেছে।
- জান্নাতের মর্যাদা আল্লাহ যাকে চান তাকে দান করেন।
