৫/২০৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪২৮ - ইমামের নফল সালাতের স্থান বদল

ফরয সলাতের স্থানে দাঁড়িয়ে নফল সালাত পড়া সম্পর্কে।

ইমামের জন্য ফরজের পর নফল সালাতে স্থান বদলের আদব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪২৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، ‏.‏ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لاَ يُصَلِّي الإِمَامُ فِي مُقَامِهِ الَّذِي صَلَّى فِيهِ الْمَكْتُوبَةَ حَتَّى يَتَنَحَّى عَنْهُ ‏"‏ ‏.‏حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ التَّمِيمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ ‏.

মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ইমাম যে স্থানে দাঁড়িয়ে ফরজ সালাত পড়ে, সেই স্থান থেকে না সরে সে যেন (নফল) সালাত না পড়ে। ১৪২৮ (১). মুগীরাহ বিন শু’বাহ (রাঃ), নবী (ﷺ) সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

[১৪২৮] আবূ দাঊদ ৬১৬ তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহ আবী দাউদ, ৬২৯, মিশকাত ৯৫৩। উক্ত হাদিসের রাবী ১. উসমান বিন আতা সম্পর্কে ইয়াহিয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আমর ইবনুল আফাল্লাস বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় কিন্তু দলীল হিসেবে গ্রহনযোগ্য নয়। আল জাওযুজানী বলেন, হাদিস বর্ণনায় তিনি নির্ভরযোগ্য। ইবনুল জুনায়দ বলেন, তিনি প্রত্যাখ্যানযোগ্য।২. বাকিইয়্যাহ সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, যখন তিনি সিকাহ রাবী থেকে হাদিস বর্ণনা করেন তখন তাকে সিকাহ হিসেবে গন্য করা হবে। ইমাম নাসাঈ বলেন, যখন তিনি হাদ্দাসানা বা আখবারনা শব্দদয় দ্বারা হাদিস বর্ণনা করেন তখন তিনি সিকাহ হিসেবে গন্য হবেন।৩. আবু আব্দুর রহমান তামিমী সম্পর্কে ইমামগণ বলেন, তিনি অপরিচিত। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪২৮-এর সারসংক্ষেপ

মূল বিষয়: সালাতের আদব। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, ইমাম যে স্থানে দাঁড়িয়ে ফরজ সালাত পড়েছে, সেই স্থান থেকে না সরে যেন নফল সালাত না পড়ে। অর্থাৎ ফরজ সালাত শেষে ইমামের জন্য একই জায়গায় সরাসরি নফল শুরু না করে সরে যাওয়া শেখানো হয়েছে। এই হাদিস 1427 নম্বর হাদিসের বিষয়কে আরও নির্দিষ্ট করে ইমামের ক্ষেত্রে তুলে ধরে। এখানে সালাতের আদব ও শৃঙ্খলা দেখা যায়। ফরজ সালাত, ইমামতি এবং নফল সালাত—সবকিছুর মধ্যে সুন্দর ভদ্রতা আছে। মুমিনের জন্য এই ছোট আদবগুলো জানা দরকার, যাতে ইবাদত আরও গোছানো ও সুন্নাহর কাছাকাছি হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমাম ফরজের জায়গা থেকে সরে নফল সালাত পড়বেন।
  • ফরজ ও নফল সালাতের মধ্যে আলাদা অবস্থান রাখা একটি আদব।
  • সালাতের শৃঙ্খলা ইমামের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
  • ইবাদতের ছোট কাজেও নবীজি স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন