৫/২০৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৩২ - জুতা রাখার শিষ্টাচার

তুমি সালাত পড়ার সময় জুতা খুললে তা কোথায় রাখবে?

সালাতে জুতা রাখার শিষ্টাচার ও অন্যকে কষ্ট না দেওয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৩২

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ، وَمُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ أَلْزِمْ نَعْلَيْكَ قَدَمَيْكَ فَإِنْ خَلَعْتَهُمَا فَاجْعَلْهُمَا بَيْنَ رِجْلَيْكَ وَلاَ تَجْعَلْهُمَا عَنْ يَمِينِكَ وَلاَ عَنْ يَمِينِ صَاحِبِكَ وَلاَ وَرَاءَكَ فَتُؤْذِيَ مَنْ خَلْفَكَ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তুমি তোমার পদদ্বয়ে জুতা পরে থাকবে। তুমি তা খুলে ফেললে তোমার দু’ পায়ের মাঝখানে তা রাখো, তা তোমার ডান পাশেও রেখো না এবং তোমার সাথীর ডানে বা তোমার পেছনেও রেখো না। অন্যথায় তাতে তোমার পেছনের লোক কষ্ট পাবে।

[১৪৩২] আবূ দাঊদ ৬৫৪-৫৫ তাহক্বীক্ব আলবানী: নিতান্ত যঈফ, দুপ্রান্তের অংশ সহীহ। তাখরীজ আলবানী: যঈফা ৯৮৮ যঈফ জিদ্দান, সহীহ আবী দাউদ ৬৬১, রওফুল। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন সাঈদ বিন আবু সাঈদ সম্পর্কে ইয়াহিয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, আমি তার মজলিসে বসে জানতে পেরেছি যে, তার মাঝে মিথ্যাবাদিতা রয়েছে। আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইবনু মাঈন বলেন, তিনি সিকাহ নন। ইমাম বুখারী তাকে প্রত্যাখ্যান করেছেন। আবু যুরআহ তাকে দুর্বল সাব্যস্ত করেছেন। আমর ইবনুল ফাল্লাস তাকে প্রত্যাখ্যান করেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৩২-এর সারসংক্ষেপ

মূল বিষয়: সালাতের আদব। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, জুতা পায়ে রাখা যাবে; আর যদি খুলে ফেলা হয়, তবে তা দুই পায়ের মাঝখানে রাখতে হবে। তিনি আরও বলেছেন, জুতা নিজের ডান পাশে, সাথীর ডান পাশে বা পেছনে রাখা যাবে না; কারণ এতে পেছনের লোক কষ্ট পেতে পারে। এই হাদিসে সালাতের আদবের সঙ্গে মানুষের প্রতি খেয়াল রাখার শিক্ষা আছে। ইবাদতের সময়ও অন্যের আরাম ও নিরাপত্তা ভাবতে হবে। নিজের সুবিধার জন্য এমন কিছু করা ঠিক নয়, যাতে পাশের বা পেছনের মানুষ বিরক্ত হয়। সালাতের পরিবেশ পরিষ্কার, শান্ত ও কষ্টমুক্ত রাখার সুন্দর শিক্ষা এতে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুতা খুললে তা দুই পায়ের মাঝে রাখার নির্দেশ এসেছে।
  • সাথী বা পেছনের মানুষকে কষ্ট দেওয়া থেকে বাঁচতে হবে।
  • সালাতের সময় নিজের জিনিসের কারণে অন্যের অসুবিধা করা ঠিক নয়।
  • ইবাদতের আদবের সঙ্গে মানুষের হকও জড়িত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন