০/২২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৪ - হুসাইন (রাঃ)-এর মর্যাদা ও ভালোবাসা

হাসান ও হুসায়ন (রাঃ)-এর সম্মান

হুসাইন (রাঃ)-এর মর্যাদা: হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৪

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي رَاشِدٍ، أَنَّ يَعْلَى بْنَ مُرَّةَ، حَدَّثَهُمْ أَنَّهُمْ، خَرَجُوا مَعَ النَّبِيِّ ـ ﷺ ـ إِلَى طَعَامٍ دُعُوا لَهُ فَإِذَا حُسَيْنٌ يَلْعَبُ فِي السِّكَّةِ قَالَ فَتَقَدَّمَ النَّبِيُّ ـ ﷺ ـ أَمَامَ الْقَوْمِ وَبَسَطَ يَدَيْهِ فَجَعَلَ الْغُلاَمُ يَفِرُّ هَا هُنَا وَهَا هُنَا وَيُضَاحِكُهُ النَّبِيُّ ـ ﷺ ـ حَتَّى أَخَذَهُ فَجَعَلَ إِحْدَى يَدَيْهِ تَحْتَ ذَقَنِهِ وَالأُخْرَى فِي فَأْسِ رَأْسِهِ فَقَبَّلَهُ وَقَالَ «حُسَيْنٌ مِنِّي وَأَنَا مِنْ حُسَيْنٍ أَحَبَّ اللَّهُ مَنْ أَحَبَّ حُسَيْنًا حُسَيْنٌ سِبْطٌ مِنَ الأَسْبَاطِ» . حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ مِثْلَهُ .

ইয়া'লা ইবনু মুররাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁরা নবী (ﷺ) এর সাথে তাঁকে প্রদত্ত এক আহারের দাওয়াতে রওনা হন। তখন হুসায়ন (রাঃ) গলির মধ্যে খেলাধুলা করছিলেন। রাবী বলেন, নবী (ﷺ) লোকেদের অগ্রভাগে এগিয়ে গেলেন এবং তাঁর দু’ হাত বিস্তার করে দিলেন। বালকটি এদিক ওদিক পালাতে থাকলো এবং নবী (ﷺ) তাকে হাসতে হাসতে ধরে ফেলেন। এরপর তিনি তাঁর এক হাত ছেলেটির চোয়ালের নিচে রাখলেন এবং অপর হাত তাঁর মাথার তালুতে রাখলেন, অতঃপর তাকে চুমা দিলেন এবং বললেনঃ হুসায়ন আমার থেকে এবং আমি হুসায়ন থেকে। যে ব্যক্তি হুসায়নকে ভালোবাসে, আল্লাহ্‌ তাআলা তাকে ভালোবাসেন। হুসায়ন আমার নাতিদের একজন।১৪৪ (ক)। {[আলী বিন মুহাম্মদ] [ওয়াকী ] [সুফইয়ান (রহঃ)]} সূত্রে পূর্বোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে।

[১৪২] তিরমিযী ৩৭৭৫, আহমাদ ১৭১১১। তাহক্বীক্ব আলবানী: হাসান। তাখরীজ আলবানী: সহীহাহ ১২১৮। উক্ত হাদিসের রাবী১. আসবাত বিন নাসর সম্পর্কে মুসা বিন হারুন বলেন, তেমন কোন সমস্যা নেই। ইমাম বুখারী বলেন তিনি সত্যবাদী।২. সুদ্দী সম্পর্কে ইয়াহইয়া বিন সাইদ আল কাত্তান বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল ও আল আজালী তাকে সিকাহ বললেও ইবনু আদী বলেন, হাদিস বর্ণনায় দুর্বল। ইয়াহইয়া ইবনু মাঈন বলেন তার হাদিস দুর্বল।৩. সুবায়হ সম্পর্কে অনেকে তাকে অপরিচিত বললেও ইমাম যাহাবী তাকে সমর্থন করেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে হুসাইন (রাঃ)-এর প্রতি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্নেহময় আচরণ বর্ণিত হয়েছে। হুসাইন (রাঃ) গলিতে খেলছিলেন। নবীজি (صلى الله عليه وسلم) তাঁকে ধরতে এগিয়ে যান, তিনি এদিক-সেদিক পালাতে থাকেন, আর নবীজি (صلى الله عليه وسلم) হাসতে হাসতে তাঁকে ধরেন। এরপর তিনি তাঁকে চুমু দেন এবং বলেন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। যে হুসাইনকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। এই হাদিসে শিশুদের সঙ্গে নবীজি (صلى الله عليه وسلم)-এর কোমলতা এবং হুসাইন (রাঃ)-এর বিশেষ মর্যাদা একসঙ্গে দেখা যায়। এখানে ভালোবাসা, স্নেহ ও সম্মানের সহজ কিন্তু গভীর শিক্ষা রয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শিশুদের সঙ্গে কোমল ও হাসিমুখে আচরণ করা নবীজি (صلى الله عليه وسلم)-এর আদর্শ।
  • হুসাইন (রাঃ)-এর প্রতি ভালোবাসা বিশেষ মর্যাদার বিষয়।
  • ভালোবাসা শুধু কথায় নয়, আচরণেও প্রকাশ পায়।
  • নবীজি (صلى الله عليه وسلم) নিজের পরিবারের শিশুদের স্নেহ করতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন