৬/৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৫৯ - মৃতের গোসল ও ডান দিক থেকে শুরু
মৃত ব্যাক্তিকে গোসল দেওয়া।
মৃতের গোসলের নিয়ম: ডান দিক, ওজুর অঙ্গ ও চুল তিন ভাগে আঁচড়ানো
সুনানে ইবনে মাজাহ : ১৪৫৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৫৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ عَنْ أَيُّوبَ حَدَّثَتْنِي حَفْصَةُ عَنْ أُمِّ عَطِيَّةَ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ اغْسِلْنَهَا وِتْرًا وَكَانَ فِيهِ اغْسِلْنَهَا ثَلَاثًا أَوْ خَمْسًا وَكَانَ فِيهِ ابْدَءُوا بِمَيَامِنِهَا وَمَوَاضِعِ الْوُضُوءِ مِنْهَا وَكَانَ فِيهِ أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ وَمَشَطْنَاهَا ثَلَاثَةَ قُرُونٍ.
উম্মু ‘আতিয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তখন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট এসে বললেন, তোমরা তাকে তিন বা পাঁচ অথবা ততোধিক বার কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও। শেষবারে কর্পূর বা কিছু কর্পূর লাগিয়ে দাও। তোমরা গোসল দেওয়া শেষ করে আমাকে ডাকবে। অতএব আমরা তার গোসল দেওয়া শেষ করে তাঁকে সংবাদ দিলাম। তিনি তাঁর জামা আমাদের দিকে নিক্ষেপ করে বলেন, এটি দিয়ে ভাল করে আবৃত করো।উম্মু আতিয়্যাহ (রাঃ) থেকে এই সনদসূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। হাফসাহ (রহঃ) এর বর্ণনায় আছেঃ "তোমরা তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও।" তার বর্ণনায় আরো আছে, "তোমরা তাকে তিন বা পাঁচবার গোসল দাও।" তার বর্ণনায় আরো আছেঃ তোমরা তার ডান দিক থেকে তার উযূর অঙ্গগুলো থেকে গোসল শুরু করো।" এই বর্ণনায় আরো আছেঃ উম্মু আতিয়্যাহ (রাঃ) আরো বলেন, "আমরা তার মাথার চুল তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিলাম।"
[১৪৫৮] সহীহুল বুখারী ১৬৭, ১২৫৩, ১২৫৪, ১২৫৫, ১২৫৬, ১২৫৭, ১২৫৯, ১২৬০, ১২৬১, ১২৬২, ১২৬৩, মুসলিম ৯৩৯, তিরমিযী ৯৯০, নাসায়ী ১৮৮১, ১৮৮৩, ১৮৮৪, ১৮৮৫, ১৮৮৬, ১৮৮৭, ১৮৮৮, ১৮৮৯, ১৮৯০, ১৮৯৩, ১৮৯৪, আবূ দাউদ ৩১৪২, ৩১৪৫, ৩১৪৭, আহমাদ ২৬৭৫২, ২৬৭৫৭, মুয়াত্তা মালেক ৫১৮, তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৫৯-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মৃতের গোসলের পদ্ধতি। উম্মু আতিয়্যা (রাঃ)-এর বর্ণনায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কন্যা উম্মু কুলসুমের গোসলের কথা এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেন, তাকে তিন বা পাঁচ বা প্রয়োজন হলে বেশি বার কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাতে। শেষবারে কর্পূর বা কিছু কর্পূর দিতে বলেন। হাফসা (রাঃ)-এর বর্ণনায় আরও আছে, তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও, তিন বা পাঁচবার গোসল দাও, ডান দিক থেকে এবং ওজুর অঙ্গগুলো থেকে শুরু করো। আরও এসেছে, তার মাথার চুল তিন গোছায় ভাগ করে আঁচড়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির গোসলের হাদিস হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এতে গোসলের সংখ্যা, শুরু করার দিক এবং আবরণের বিষয় একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃতকে বেজোড় সংখ্যায় গোসল দেওয়ার কথা বর্ণনায় এসেছে।
- ডান দিক এবং ওজুর অঙ্গগুলো থেকে গোসল শুরু করতে বলা হয়েছে।
- শেষবারে কর্পূর বা কিছু কর্পূর ব্যবহারের নির্দেশ আছে।
- মাথার চুল তিন গোছায় ভাগ করে আঁচড়ানোর কথা বর্ণনায় এসেছে।
