৬/১০. অধ্যায়ঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে গোসল করানোর বিবরণ।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৬৬

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ الْأَزْهَرِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا أَخَذُوا فِي غُسْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَادَاهُمْ مُنَادٍ مِنْ الدَّاخِلِ لَا تَنْزِعُوا عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَمِيصَهُ

বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, গোসলদানকারীগণ নবী (ﷺ)-কে গোসল দিতে শুরু করলে, তাদের মধ্যকার একজন ভিতর থেকে তাদেরকে জোর গলায় বলেন, তোমরা রসূলুল্লাহ (ﷺ)-এর পরনের জামা খুলো না।

[১৪৬৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ মুনকার, তা’লীক ইবনু মাজাহ। উক্ত হাদিসের রাবী আবু বুরদাহ (উমার বিন ইয়াযীদ) সম্পর্কে ইবনু হিব্বান সিকাহ বললেও, আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি খুবই দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ নন। ইবনু আদী বলেন, দুর্বলদের থেকে যারা হাদিস বর্ণনা করত তিনি তাদের মাঝে একজন। আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন