৬/১৪. অধ্যায়ঃ
মৃতের জন্য বিলাপ করা নিষেধ।
সুনানে ইবনে মাজাহ : ১৪৭৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৭৬
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ الْمُبَارَكِ عَنْ حَبِيبِ بْنِ سُلَيْمٍ عَنْ بِلَالِ بْنِ يَحْيَى قَالَ كَانَ حُذَيْفَةُ إِذَا مَاتَ لَهُ الْمَيِّتُ قَالَ لَا تُؤْذِنُوا بِهِ أَحَدًا إِنِّي أَخَافُ أَنْ يَكُونَ نَعْيًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم بِأُذُنَيَّ هَاتَيْنِ يَنْهَى عَنْ النَّعْيِ
হুযায়ফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
হুযাইফা (রাঃ) এর উপস্থিতিতে কেউ মারা গেলে তিনি বলতেন, তার (মৃত্যু) সম্পর্কে তোমরা কাউকে খবর দিও না। কেননা আমি তার জন্য নাঈ'র আশঙ্কা করি। আমি আমার এই দুই কানে রাসূলুল্লাহ (ﷺ)-কে নাঈ' করতে নিষেধ করতে শুনেছি।
[১৪৭৫] তিরমিযী ৯৮৬, আহমাদ ২২৯৪৫ আহকাম ৩১। তাহকীক আলবানীঃ হাসান।
