৬/১৯. অধ্যায়ঃ

একদল মুসলিম যার জানাযার সালাত পড়লো।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৮৯

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا بَكْرُ بْنُ سُلَيْمٍ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ زِيَادٍ الْخَرَّاطُ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ كُرَيْبٍ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ قَالَ هَلَكَ ابْنٌ لِعَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ فَقَالَ لِي يَا كُرَيْبُ قُمْ فَانْظُرْ هَلْ اجْتَمَعَ لِابْنِي أَحَدٌ فَقُلْتُ نَعَمْ فَقَالَ وَيْحَكَ كَمْ تَرَاهُمْ أَرْبَعِينَ قُلْتُ لَا بَلْ هُمْ أَكْثَرُ قَالَ فَاخْرُجُوا بِابْنِي فَأَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ «مَا مِنْ أَرْبَعِينَ مِنْ مُؤْمِنٍ يَشْفَعُونَ لِمُؤْمِنٍ إِلَّا شَفَّعَهُمْ اللهُ».

আবদুল্লাহ বিন আব্বাস (রাঃ)-এর মুক্তদাস কুরায়ব হতে বর্ণিতঃ

আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) এর এক ছেলে মারা গেলে তিনি আমাকে বলেন, “হে কুরাইব! উঠে গিয়ে দেখো তো, আমার ছেলের জানাযায় কেউ এসেছে কিনা?” আমি বললাম, “হ্যাঁ।” তিনি বলেন, “তোমার অমঙ্গল হোক, তুমি তাদের কতজনকে দেখলে, চল্লিশজন?” আমি বললাম, “না, বরং তারা আরো অধিক।” তিনি বলেন, “তোমরা আমার ছেলের লাশ নিয়ে বের হও। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ অন্তত চল্লিশজন মুমিন অপর মুমিন ব্যক্তির সুপারিশ করলে, আল্লাহ তাদের সুপারিশ কবুল করেন।”

[১৪৮৮] মুসলিম ৯৪৮, আবূ দাউদ ৩১৭০, আহমাদ ২৫০৫ সহীহাহ ২২৬৮, তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন