০/২৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৯ - আলী, আবু যার, সালমান ও মিকদাদের ভালোবাসা
সালমান, আবু যার ও মিকদাদ (রাঃ)-এর সম্মান
চার সাহাবীর ভালোবাসা: আলী, আবু যার, সালমান ও মিকদাদ
সুনানে ইবনে মাজাহ : ১৪৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৪৯
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، وَسُوَيْدُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي رَبِيعَةَ الإِيَادِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ " عَلِيٌّ مِنْهُمْ». يَقُولُ ذَلِكَ ثَلاَثًا «وَأَبُو ذَرٍّ وَسَلْمَانُ وَالْمِقْدَادُ».
বুরাইদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ্ তা’আলা চার ব্যক্তিকে ভালোবাসতে আমাকে নির্দেশ দিয়েছেন এবং আমাকে অবহিত করেছেন যে, তিনিও তাঁদের ভালোবাসেন। বলা হলো, হে আল্লাহ্র রাসূল! তাঁরা কারা? তিনি বলেন, আলী তাঁদের অন্তর্ভুক্ত। এ কথাটি তিনি তিনবার বলেন। (অপর তিনজন) আবু যার, সালমান ও মিকদাদ।
[১৪৭] তিরমিযী ৩৭১৮, আহমাদ ২২৪৫৯, ২২৫০৫; যঈফাহ ১৫৪৯। তাহক্বীক্ব আলবানী: দুর্বল। তাখরীজ আলবানী: জামি সগীর ১৫৬৬, তিরমিযী ৩৭১৮ যঈফ, মিশকাত ৬২৪৯, যঈফা ৪/১৫৪৯, ৭/৩১২৮। উক্ত হাদিসের রাবী১. ইসমাইল বিন মুসা সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী, আবু হাতীম আর-রাযী ও মুতায়্যান বলেন, তিনি সত্যবাদী।২. শারীক সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী। ইয়াহইয়া বিন মাঈন বলেন তিনি সত্যবাদী কিন্তু যখন তাঁর হাদিস সিকাহ রাবীর বিপরীত হয় তখন তিনি তাঁর মত পরিবর্তন করে নেন এটা আমার নিকট অধিক পছন্দনীয়। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় ভুল করেন। আবু হাতীম আর-রাযী বলেন তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, আমি তাকে হাদিসে সংমিশ্রণ করতে দেখেছি।৩. আবু রাবীআহ সম্পর্কে ইমাম যাহাবী তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৪৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে চারজন সাহাবীর বিশেষ মর্যাদা উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহ তাঁকে চার ব্যক্তিকে ভালোবাসতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে আল্লাহও তাঁদের ভালোবাসেন। সাহাবীরা জানতে চাইলে নবীজি (صلى الله عليه وسلم) বলেন, আলী তাঁদের অন্তর্ভুক্ত—এ কথা তিনি তিনবার বলেন। এরপর তিনি আবু যার, সালমান ও মিকদাদের নাম উল্লেখ করেন। এই হাদিসে আল্লাহর জন্য সাহাবীদের ভালোবাসার বিষয়টি স্পষ্ট হয়েছে। এখানে কোনো বাড়তি ঘটনা বলা হয়নি; তাই ব্যাখ্যাও এই মূল কথাতেই সীমাবদ্ধ। মুমিনের হৃদয়ে সৎ ও আল্লাহপ্রিয় মানুষদের প্রতি ভালোবাসা থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সৎ সাহাবীদের ভালোবাসা ঈমানি ভালোবাসার অংশ।
- আলী (রাঃ)-এর নাম তিনবার উল্লেখ হওয়া তাঁর বিশেষ মর্যাদা বোঝায়।
- আবু যার, সালমান ও মিকদাদ (রাঃ)-এর ফজিলত এই হাদিসে এসেছে।
- ভালোবাসা আল্লাহর নির্দেশ ও সন্তুষ্টির সঙ্গে যুক্ত হলে তা মূল্যবান হয়।
