৬/২৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫০০ - জানাজার দোয়া ও মৃতের জন্য ক্ষমা প্রার্থনা

জানাযার সলাতে দু‘আ করা।

জানাজার দোয়া: মৃতের জন্য ক্ষমা ও রহমত চাওয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫০০

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا فَرَجُ بْنُ الْفَضَالَةِ حَدَّثَنِي عِصْمَةُ بْنُ رَاشِدٍ عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ قَالَ شَهِدْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صَلَّى عَلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَسَمِعْتُهُ يَقُولُ اللّٰهُمَّ صَلِّ عَلَيْهِ وَاغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَاغْسِلْهُ بِمَاءٍ وَثَلْجٍ وَبَرَدٍ وَنَقِّهِ مِنْ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ بِدَارِهِ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ وَقِهِ فِتْنَةَ الْقَبْرِ وَعَذَابَ النَّارِ قَالَ عَوْفٌ فَلَقَدْ رَأَيْتُنِي فِي مُقَامِي ذَلِكَ أَتَمَنَّى أَنْ أَكُونَ مَكَانَ الرَّجُلِ.

‘আওফ ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে এক আনসারির জানাজার সালাতে শরীক ছিলাম। আমি তাকে বলতে শুনেছিঃ “হে আল্লাহ! তুমি তাকে দয়া করো, তাকে ক্ষমা করো এবং তার উপর করুণা বর্ষণ করো, তাকে ক্ষমা করো, তার পাপরাশি দূর করে দাও। তাকে ঠান্ডা পানি ও বরফ দ্বারা ধৌত করো এবং সাদা কাপড় থেকে যেভাবে ময়লা পরিষ্কার করা হয়, তদ্রূপ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করো। তার ঘরের পরিবর্তে তাকে উত্তম আবাস দান করো, তার পরিবার থেকেও উত্তম পরিবার তাকে দান করো এবং তাকে কবরের বিপর্যয় ও দোযখের শাস্তি থেকে রক্ষা করো”। আওফ (রাঃ) বলেন, তখন আমার আকাঙ্ক্ষা হলো যে, আমি যদি ঐ ব্যক্তির স্থানে হতাম।

[১৪৯৯] মুসলিম ৯৬৩, তিরমিযী ১০২৫, নাসায়ী ১৯৮৩, ১৯৮৪, আহমাদ ২৩৪৫৫, ২৩৪৮০ ইরওয়াহ ১/৪২, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ফারাজ ইবনুল ফাদালাহ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি নির্ভরযোগ্য নন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী, তার হাদিস গ্রহন করা যায় তবে দলীলযোগ্য নয়।২. ইসমাহ বিন রাশীদ সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তার পরিচয় অজ্ঞাত। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫০০-এর সারসংক্ষেপ

এই হাদিসে জানাজার সালাতে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্দর শিক্ষা এসেছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একজন আনসারির জানাজায় আল্লাহর কাছে তার জন্য দয়া, ক্ষমা, করুণা ও নিরাপত্তা চেয়েছেন। দোয়ায় গুনাহ দূর হওয়ার কথা এমনভাবে এসেছে, যেমন সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। এখানে জানাজার দোয়া শুধু কয়েকটি শব্দ নয়; বরং মৃতের জন্য আল্লাহর রহমত, কবরের বিপর্যয় থেকে রক্ষা এবং আগুনের শাস্তি থেকে বাঁচার আবেদন। আউফ (রাঃ) দোয়াটি শুনে এত প্রভাবিত হন যে, তিনি ঐ মৃত ব্যক্তির স্থানে থাকতে কামনা করেন। তাই এই বর্ণনা জানাজার সালাতে আন্তরিক দোয়ার গুরুত্ব বুঝিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জানাজার সালাতে মৃতের জন্য ক্ষমা ও রহমত চাওয়া গুরুত্বপূর্ণ।
  • দোয়ায় গুনাহ থেকে পবিত্রতার আবেদন করা যায়।
  • কবরের বিপর্যয় ও জাহান্নামের শাস্তি থেকে রক্ষার দোয়া করা হয়েছে।
  • আন্তরিক দোয়া শুনে সাহাবীর হৃদয়ে গভীর প্রভাব পড়েছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন