৬/২৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫০৩ - চার তাকবিরের পর দোয়া ও সালাম
জানাযার সলাতে চার তাকবীর বলা।
জানাজার সালাতে চার তাকবিরের পর দোয়া ও সালামের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ১৫০৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫০৩
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ الْمُحَارِبِيُّ حَدَّثَنَا الْهَجَرِيُّ قَالَ صَلَّيْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَى الْأَسْلَمِيِّ صَاحِبِ رَسُولِ اللهِ ﷺ عَلَى جِنَازَةِ ابْنَةٍ لَهُ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا فَمَكَثَ بَعْدَ الرَّابِعَةِ شَيْئًا قَالَ فَسَمِعْتُ الْقَوْمَ يُسَبِّحُونَ بِهِ مِنْ نَوَاحِي الصُّفُوفِ فَسَلَّمَ ثُمَّ قَالَ أَكُنْتُمْ تَرَوْنَ أَنِّي مُكَبِّرٌ خَمْسًا قَالُوا تَخَوَّفْنَا ذَلِكَ قَالَ لَمْ أَكُنْ لِأَفْعَلَ وَلَكِنْ رَسُولُ اللهِ ﷺ ﷺ كَانَ يُكَبِّرُ أَرْبَعًا ثُمَّ يَمْكُثُ سَاعَةً فَيَقُولُ مَا شَاءَ اللهُ أَنْ يَقُولَ ثُمَّ يُسَلِّمُ
আল-হাজরী (রহঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী আবদুল্লাহ বিন আবু আওফা আল-আসলামী (রাঃ) এর সাথে তাঁর এক কন্যার জানাজার সালাত আদায় করলাম। তিনি তাতে চার তাকবির বলেন। চতুর্থ তাকবিরের পর তিনি ক্ষণিক নীরব থাকেন। রাবী বলেন, আমি কাতারবদ্ধ লোকদের সুবহানাল্লাহ বলতে শুনেছি। তিনি সালাম ফিরানোর পর বললেন, তোমরা কি মনে করেছিলে যে, আমি পঞ্চম তাকবির বলবো? তাঁরা বললো, আমরা তাই অনুমান করেছিলাম। তিনি বলেন, আমি কখনো তা করতাম না। তবে রাসূলুল্লাহ (ﷺ) চার তাকবির বলতেন, তারপর ক্ষণিক চুপচাপ থাকতেন, তারপর আল্লাহ্র মর্জি কিছু পড়তেন, তারপর সালাম ফিরাতেন।
[১৫০৩] আহমাদ ১৮৬৫৯, ১৮৯২৫ আহকাম ১২৬, রওয ৩৬৯। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী আল হাজরী (ইবরাহীম বিন মুসলিম) সম্পর্কে আল আযদী বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক সন্দেহ করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী তাকে মুনকার বলেছেন। আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল বলেছেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫০৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে জানাজার সালাতের একটি বাস্তব ঘটনা এসেছে। আবদুল্লাহ বিন আবু আওফা (রাঃ) তাঁর এক কন্যার জানাজায় চার তাকবির বলেন। এরপর চতুর্থ তাকবিরের পর তিনি কিছুক্ষণ নীরব থাকেন। লোকেরা মনে করেছিল, হয়তো তিনি পঞ্চম তাকবির বলবেন। সালাম ফেরানোর পর তিনি পরিষ্কার করে জানান, তিনি তা করবেন না; কারণ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) চার তাকবির বলতেন, এরপর কিছুক্ষণ থামতেন, আল্লাহ যা ইচ্ছা কিছু পড়তেন, তারপর সালাম ফিরাতেন। এখানে জানাজার চার তাকবির, চতুর্থ তাকবিরের পর দোয়া এবং সালামের বিষয়টি সরাসরি উঠে এসেছে। হাদিসটি আমল শেখায়, আবার সাহাবীদের অনুসরণে সতর্কতাও দেখায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জানাজার সালাতে চার তাকবিরের কথা স্পষ্ট এসেছে।
- চতুর্থ তাকবিরের পর কিছু সময় দোয়া বা পাঠের সুযোগের কথা আছে।
- সাহাবী নিজের আমলকে নবীজির আমলের সঙ্গে যুক্ত করেছেন।
- ভুল ধারণা হলে সালামের পর তা পরিষ্কার করা হয়েছে।
