৬/৩২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫২৮ - নবীজিকে মৃত্যুর খবর দেওয়ার গুরুত্ব

দাফনের পর জানাযার সলাত পড়া।

মৃতের খবর জানানো ও কবরের পাশে জানাজা: রহমতের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫২৮

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا هُشَيْمٌ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ حَدَّثَنَا خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ عَنْ يَزِيدَ بْنِ ثَابِتٍ وَكَانَ أَكْبَرَ مِنْ زَيْدٍ قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ فَلَمَّا وَرَدَ الْبَقِيعَ فَإِذَا هُوَ بِقَبْرٍ جَدِيدٍ فَسَأَلَ عَنْهُ قَالُوا فُلَانَةُ قَالَ فَعَرَفَهَا وَقَالَ أَلَا آذَنْتُمُونِي بِهَا قَالُوا كُنْتَ قَائِلًا صَائِمًا فَكَرِهْنَا أَنْ نُؤْذِيَكَ قَالَ فَلَا تَفْعَلُوا لَا أَعْرِفَنَّ مَا مَاتَ مِنْكُمْ مَيِّتٌ مَا كُنْتُ بَيْنَ أَظْهُرِكُمْ إِلَّا آذَنْتُمُونِي بِهِ فَإِنَّ صَلَاتِي عَلَيْهِ لَهُ رَحْمَةٌ ثُمَّ أَتَى الْقَبْرَ فَصَفَفْنَا خَلْفَهُ فَكَبَّرَ عَلَيْهِ أَرْبَعًا

ইয়াযীদ বিন সাবিত (রাঃ) (তিনি যায়দ (রাঃ) এর বড় ভাই) হতে বর্ণিতঃ

আমরা নবী (ﷺ) এর সাথে বের হলাম। তিনি বাকী গোরস্থানে পৌঁছে একটি নতুন কবর সম্পর্কে জিজ্ঞাসা করেন। তারা বলে, অমুক মহিলার কবর। রাবী বলে, তিনি তাঁকে চিনতে পেরে বলেন, তোমরা কেন আমাকে তার সম্পর্কে জানালে না? তারা বললেন, আপনি রোজা অবস্থায় দুপুরের বিশ্রাম করছিলেন। তাই আমরা আপনাকে কষ্ট দেয়া পছন্দ করিনি। তিনি বলেন, তোমরা এরূপ করো না। তোমাদের মধ্যে কেউ মারা গেলে এবং আমি তোমাদের মাঝে উপস্থিত থাকলে তোমরা অবশ্যই আমাকে তার সম্পর্কে জানাবে। কেননা তার জন্য আমার সালাত তার রহমত লাভের উপায় হবে। অতঃপর তিনি কবরের নিকট আসলেন, এবং আমরা তাঁর পিছনে কাতারবন্দী হয়ে দাঁড়ালাম। তিনি চার তাকবিরে তাঁর জানাযার সালাত পড়েন।

[১৫২৭] নাসাঈ ২০২২ ইরওয়াহ ৩/১৮৪-১৮৫। তাহকীক আলবানীঃ সহীহ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বাকী গোরস্থানে একটি নতুন কবর দেখে জিজ্ঞাসা করেন। সাহাবীরা জানান, অমুক মহিলা মারা গেছেন, কিন্তু তাঁকে খবর দেওয়া হয়নি; কারণ তিনি রোজা অবস্থায় দুপুরের বিশ্রামে ছিলেন। নবীজি বলেন, এমন করবে না। তিনি উপস্থিত থাকলে কারো মৃত্যু হলে তাঁকে জানাতে বলেছেন। কারণ তাঁর সালাত মৃতের জন্য রহমত লাভের উপায় হবে। এরপর তিনি কবরের কাছে যান, সাহাবীরা তাঁর পেছনে কাতারবন্দী হন এবং তিনি চার তাকবিরে জানাজার সালাত পড়েন। এই হাদিসে জানাজার নামাজ, কাতার, চার তাকবির এবং মৃতের জন্য দোয়ার গুরুত্ব স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃতের সংবাদ দায়িত্বশীলভাবে জানানো উচিত।
  • নবীজির সালাত মৃতের জন্য রহমত লাভের উপায় হিসেবে এসেছে।
  • কবরের পাশে কাতারবন্দী হয়ে জানাজার সালাতের ঘটনা আছে।
  • জানাজার সালাতে চার তাকবিরের উল্লেখ পাওয়া যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন