৬/৩৫. অধ্যায়ঃ
লাশ বয়ে নিয়ে যেতে দেখে দাঁড়ানো।
সুনানে ইবনে মাজাহ : ১৫৪৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৪৩
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَنَّادُ بْنُ السَّرِيِّ قَالَا حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ مُرَّ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِجِنَازَةٍ فَقَامَ وَقَالَ قُومُوا فَإِنَّ لِلْمَوْتِ فَزَعًا
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর সামনে দিয়ে একটি লাশ নিয়ে যাওয়া হলে তিনি দাঁড়ান এবং বলেন, তোমরা দাঁড়িয়ে যাও। কেননা মৃত্যুর কারণে ভীত হওয়া উচিত।
[১৫৪২] আহমাদ ৭৮০০ সহীহাহ ২০১৭, তাহকীক আলবানীঃ সহীহ
