৬/৪০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৫৭ - নবী (صلى الله عليه وسلم)-এর জন্য লাহদ কবর নির্বাচন
শাক্ক কবর।
নবী (صلى الله عليه وسلم)-এর দাফনে লাহদ কবর নির্বাচন
সুনানে ইবনে মাজাহ : ১৫৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৫৫৭
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ حَدَّثَنِي حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ لَمَّا تُوُفِّيَ النَّبِيُّ ﷺ كَانَ بِالْمَدِينَةِ رَجُلٌ يَلْحَدُ وَآخَرُ يَضْرَحُ فَقَالُوا نَسْتَخِيرُ رَبَّنَا وَنَبْعَثُ إِلَيْهِمَا فَأَيُّهُمَا سُبِقَ تَرَكْنَاهُ فَأُرْسِلَ إِلَيْهِمَا فَسَبَقَ صَاحِبُ اللَّحْدِ «فَلَحَدُوا لِلنَّبِيِّ
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন ইন্তেকাল করেন তখন মদিনায় এক ব্যক্তি লাহ্দ কবর খনন করতো এবং অপর ব্যক্তি শাক্ক কবর খনন করতো। সাহাবীগণ বলেন, আমরা আমাদের প্রভুর দরবারে ইস্তিখারা করবো এবং তাদের উভয়ের কাছেই সংবাদ পাঠাবো। তাদের মধ্যে যে আগে আসবে (তাকে রাখবো) এবং অন্যজনকে বাদ দিবো। অতএব তাদের দু’জনকেই ডেকে পাঠানো হল এবং লাহ্দ কবর খননকারী আগে পৌঁছে গেলো। অতএব সাহাবীগণ রাসূলুল্লাহ (ﷺ) এর জন্য লাহ্দ কবর খনন করেন।
[১৫৫৬] আহমাদ ১২০০৭ তাহকীক আলবানীঃ হাসান সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৫৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর ইন্তেকালের পর কবর খননের একটি ঘটনা এসেছে। তখন মদিনায় একজন লাহদ কবর খনন করত এবং আরেকজন শক কবর খনন করত। সাহাবিগণ বলেন, তারা রবের দরবারে ইস্তিখারা করবেন এবং উভয়কেই খবর পাঠাবেন। তাদের মধ্যে যে আগে আসবে, তাকে রাখা হবে। এরপর দুজনকেই ডাকা হলো, আর লাহদ কবর খননকারী আগে পৌঁছে গেল। তাই সাহাবিগণ রসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর জন্য লাহদ কবর খনন করেন। এখানে মূল শিক্ষা হলো, বড় বিষয়ে সাহাবিদের আল্লাহর কাছে কল্যাণ চাওয়া, শান্তভাবে সিদ্ধান্ত নেওয়া এবং নবী (صلى الله عليه وسلم)-এর দাফন অত্যন্ত সম্মানের সঙ্গে সম্পন্ন করা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাহাবিরা সিদ্ধান্তের আগে আল্লাহর কাছে কল্যাণ চেয়েছেন।
- নবী (صلى الله عليه وسلم)-এর জন্য লাহদ কবর খনন করা হয়েছিল।
- দাফনের মতো বড় কাজে শৃঙ্খলা ও সম্মান বজায় রাখা হয়েছে।
