৬/৬৪. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬২৫ - জানাযাহ
রাসূলুল্লাহ (ﷺ)-এর (অন্তিম) রোগ।
সুনানে ইবনে মাজাহ : ১৬২৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬২৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ عَنْ سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ ﷺ كَانَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى مَا يَفِيضُ بِهَا لِسَانُهُ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) মৃত্যু ব্যাধিগ্রস্ত অবস্থায় বলেছিলেনঃ "সালাত এবং তোমাদের অধীনস্থ দাস-দাসী"। বারবার একথা বলতে বলতে শেষে তাঁর জবান মুবারক জড়িয়ে যায়।
[১৬২৩] ইরওয়াহ ৭/২৩৩। তাহকীক আলবানীঃ সহীহ।
