০/৩৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৯ - বাহ্যিক ইবাদত ও খারিজী ফিতনা
খারিজীর আলোচনা
বেশি ইবাদত করেও বিচ্যুতি: খারিজীদের বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ১৬৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৬৯
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ قُلْتُ لأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَذْكُرُ فِي الْحَرُورِيَّةِ شَيْئًا فَقَالَ سَمِعْتُهُ يَذْكُرُ قَوْمًا يَتَعَبَّدُونَ " يَحْقِرُ أَحَدُكُمْ صَلاَتَهُ مَعَ صَلاَتِهِمْ وَصَوْمَهُ مَعَ صَوْمِهِمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ " .أَخَذَ سَهْمَهُ فَنَظَرَ فِي نَصْلِهِ فَلَمْ يَرَ شَيْئًا فَنَظَرَ فِي رِصَافِهِ فَلَمْ يَرَ شَيْئًا فَنَظَرَ فِي قِدْحِهِ فَلَمْ يَرَ شَيْئًا فَنَظَرَ فِي الْقُذَذِ فَتَمَارَى هَلْ يَرَى شَيْئًا أَمْ لاَ " .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবু সাঈদ আল-খুদরী (রাঃ)-কে বললাম, আপনি কি (খারীজী) হারূরিয়াদের সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ)-কে কিছু বলতে শুনেছেন? তিনি বলেন, আমি তাঁকে একটি সম্প্রদায়ের কথা আলোচনা করতে শুনেছি যারা হবে অত্যধিক ইবাদাতকারী এবং তাদের সালাত-সাওমের তুলনায় তোমাদের নিকট তোমাদের সালাত-সাওম খুবই নগণ্য মনে হবে।তারা দ্বীন থেকে দ্রুত গতিতে বের হয়ে যাবে, যেমন ধনুক থেকে তীর শিকারের দিকে দ্রুত গতিতে চলে যায়। সে তার তীর তুলে নিয়ে তার ফলার অগ্রভাগ পরখ করবে কিন্তু কিছুই দেখতে পাবে না, অতঃপর তার তীরের (ফলা সংলগ্ন) কাঠ পরখ করবে তাতেও কোন চিহ্ন দেখতে পাবে না। অতঃপর তীরের ফলা পরখ করে তাতেও কিছু দেখতে পাবে না, অতঃপর তীরের পালক পরখ করে তার সন্দেহ হবে যে, সে কিছু চিহ্ন দেখতে পাচ্ছে কিনা।
[১৬৭] বুখারী ৩৬১০, ৪৩৫১, ৪৬৬৭, ৫০৫৮, ৬০৬৩, ৬৯৩১, ৬৯৩৩, ৭৪৩২, ৭৫৬২; মুসলিম ১০৬৪/১-৪, ১০৬৫/১-৫; নাসায়ী ২৫৭৮, ৪১০১; আবূ দাঊদ ৪৭৬৪, আহমাদ ১০৬২৫, ১১০৯৬, ১১১৮৫, ১১২৫৪, ১১২৯৮; মুওয়াত্ত্বা মালিক ৪৭৭। তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন আমর সম্পর্কে ইমাম নাসাঈ বলেন, তার হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আবু হাতীম আর-রাযী তার থেকে হাদিস গ্রহণ করেছেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৬৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু সাঈদ আল-খুদরি (রাঃ) খারিজী হারুরিয়াদের বিষয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কথা বর্ণনা করেন। তিনি বলেন, এমন এক সম্প্রদায় হবে যারা খুব ইবাদত করবে; তাদের সালাত ও সাওম দেখে অন্যদের নিজের সালাত-সাওম ছোট মনে হবে। কিন্তু তারা দ্বীন থেকে দ্রুত বের হয়ে যাবে, যেমন তীর শিকারের দেহ ভেদ করে বের হয়ে যায় এবং তীরের কোথাও স্পষ্ট চিহ্ন থাকে না। এখানে শিক্ষা খুব গভীর—বাহ্যিক ইবাদত বড় হলেও তা সঠিক আকীদা, সঠিক বুঝ ও রাসূলের পথে না থাকলে নিরাপত্তার নিশ্চয়তা নয়। তাই ‘খারিজীদের হাদিস’ আমাদের বাহ্যিকতা দেখে মুগ্ধ না হয়ে সত্য বুঝতে সতর্ক করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাহ্যিক বেশি ইবাদত সবসময় সঠিক পথের নিশ্চয়তা নয়।
- সালাত-সাওমের সঙ্গে সঠিক দ্বীনি বুঝ দরকার।
- খারিজীদের ফিতনা বাহ্যিক ধার্মিকতার আড়ালেও আসতে পারে।
