৭/২৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭০১ - নফল রোজার নিয়ত ও সহজতা

রাত থাকতে ফরদ রোযার নিয়াত করা এবং নফল রোযার নিয়াতে বিলম্ব করা যায়।

নফল রোজার নিয়ত: রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর সহজ আমল

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭০১

حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ مُوسَى حَدَّثَنَا شَرِيكٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ مُجَاهِدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ ﷺ ﷺ فَقَالَ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ فَنَقُولُ لَا فَيَقُولُ إِنِّي صَائِمٌ فَيُقِيمُ عَلَى صَوْمِهِ ثُمَّ يُهْدَى لَنَا شَيْءٌ فَيُفْطِرُ قَالَتْ وَرُبَّمَا صَامَ وَأَفْطَرَ قُلْتُ كَيْفَ ذَا قَالَتْ إِنَّمَا مَثَلُ هَذَا مَثَلُ الَّذِي يَخْرُجُ بِصَدَقَةٍ فَيُعْطِي بَعْضًا وَيُمْسِكُ بَعْضًا.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট এসে বলেন, তোমাদের কাছে (আহার করার মত) কিছু আছে কি? আমরা বললাম, না। তিনি বলেন, তাহলে আমি সিয়াম রাখলাম। অতঃপর তিনি সিয়াম অবস্থায় থাকেন। আমাদের নিকট কিছু হাদিয়া এলে তিনি সিয়াম ভঙ্গ করেন। আয়িশা (রাঃ) বলেন, তিনি কখনো সিয়াম রাখতেন আবার কখনো সিয়াম রাখতেন না। রাবী মুজাহিদ (রহঃ) বলেন, আমি জিজ্ঞেস করলাম, তা কিভাবে? আয়িশা (রাঃ) বলেন, তার দৃষ্টান্ত এরূপ যে, কোন ব্যক্তি সদকার মাল নিয়ে দান করার উদ্দেশ্যে বের হয়ে এর কিছু অংশ দান করে, আর কিছু অংশ রেখে দেয়।

[১৭০১] মুসলিম ১১৫৪, আবূ দাউদ ২৪৫৫, ইরওয়াহ ৪/১৩৫, ১৩৬। তাহকীক আলবানীঃ হাসান।ইসমাইল বিন মুসা সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী কিন্তু শিয়া মতাবলম্বী। ইবনু হিব্বান বলেন তিনি সিকাহ তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন ও তার রাফিদি মতাবলম্বী। হওয়ার ব্যাপারে অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৯১, ৩/২১০ নং পৃষ্ঠা)২. তালহাহ বিন ইয়াহইয়া বিন তালহাহ বিন উবায়দুল্লাহ সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, কোন সমস্যা নেই। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সালিহ। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৯৮৪, ১৩/৪৪১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে নফল রোজার নিয়ত ও তা ভঙ্গ করার বিষয়ে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আমলের একটি সহজ দিক দেখা যায়। তিনি ঘরে এসে খাবার আছে কি না জানতে চাইলেন। যখন বলা হলো, কিছু নেই, তখন তিনি বললেন, তিনি সিয়াম রাখলেন। পরে যখন হাদিয়া এল, তিনি সিয়াম ভঙ্গ করলেন। আয়িশা (রাঃ) বলেন, তিনি কখনো সিয়াম রাখতেন, আবার কখনো রাখতেন না। এই বর্ণনা থেকে বোঝা যায়, এখানে ফরজ রোজা নয়; নফল সিয়ামের কথা এসেছে। নফল রোজা আল্লাহর নৈকট্যের একটি আমল, তবে হাদিসের ভাষা অনুযায়ী এতে সহজতা আছে। রাবী যে দৃষ্টান্ত উল্লেখ করেছেন, তাতে বোঝানো হয়েছে—কেউ দান করতে বের হয়ে কিছু দান করে আর কিছু রেখে দেয়ার মতো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নফল রোজায় সহজতার দিক আছে।
  • ঘরে খাবার না থাকলে নফল সিয়ামের নিয়ত করা যেতে পারে—এই বর্ণনায় এমন আমল এসেছে।
  • নফল আমলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আচরণ ছিল ভারসাম্যপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন