৭/২৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭০৩ - জুনুব অবস্থায় গোসল ও ফজর সিয়াম

সিয়াম রাখতে ইচ্ছুক ব্যক্তির অপবিত্র অবস্থায় ভোর হলে।

জুনুব অবস্থায় ভোর: গোসল করে ফজর সালাতে যাওয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭০৩

دَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ مُطَرِّفٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ «يَبِيتُ جُنُبًا فَيَأْتِيهِ بِلَالٌ فَيُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَيَقُومُ فَيَغْتَسِلُ فَأَنْظُرُ إِلَى تَحَدُّرِ الْمَاءِ مِنْ رَأْسِهِ ثُمَّ يَخْرُجُ فَأَسْمَعُ صَوْتَهُ فِي صَلَاةِ الْفَجْرِ».قَالَ مُطَرِّفٌ فَقُلْتُ لِعَامِرٍ أَفِي رَمَضَانَ قَالَ رَمَضَانُ وَغَيْرُهُ سَوَاءٌ.

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) নাপাক অবস্থায় রাতে ঘুমাতেন। অতঃপর বিলাল (রাঃ) তাঁর নিকট এসে তাঁকে সালাতের জন্য ডাকতেন। তখন তিনি উঠে গোসল করতেন। আমি তাঁর মাথা থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তে দেখেছি। তারপর তিনি বের হয়ে যেতেন এবং ফজরের সালাতে আমি তাঁর কণ্ঠস্বর শুনতে পেতাম। মুতাররিফ (রহঃ) বলেন, আমি আমির (রহঃ)-কে বললাম, তা কি রমজানে? তিনি বলেন, রমজান ও অন্য মাস একই সমান।

[১৭০৩] সহীহুল বুখারী ১৯২৬, ১৯৩০, ১৯৩২, মুসলিম ১১০৯, ১১১০, তিরমিযী ৭৭৯, আবূ দাউদ ২৩৮৮, ২৩৮৯, আহমাদ ২৩৫৪২, ২৩৫৫৪, ২৩৫৮৪, ২৩৮৬৪, ২৩৯০৮, ২৪১৬০, ২৪১৮৪, ২৪২৯৫, ২৪৭০০, ২৪৯৬৬, ২৪৯৮১, ২৫১৪৫, ২৫২৭৩, ২৫৩২৫, ২৫৩৯১, ২৫৫৫১, ২৫৬৬০, ২৫৭৬৬, ২৫৮৪০, ২৫৮৫৯, ২৫৯৪২, ২৬০৮৪, ২৬১২১, ২৬১২৪, মুয়াত্তা মালেক ৬৪১, ৬৪২, ৬৪৩, ৬৪৪ দারেমী ১৭২৫, তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ফুদায়ল সম্পর্কে ইবনু মাঈন তাকে সিকাহ বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি শীয়া মতাবলম্বী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৪৮, ২৬/২৯৩ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭০৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর আমল বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী (صلى الله عليه وسلم) নাপাক অবস্থায় রাতে ঘুমাতেন। এরপর বিলাল (রাঃ) এসে সালাতের জন্য ডাকতেন। তখন তিনি উঠতেন, গোসল করতেন, আর আয়িশা (রাঃ) তাঁর মাথা থেকে পানি ঝরতে দেখতেন। তারপর তিনি ফজরের সালাতে যেতেন এবং আয়িশা (রাঃ) তাঁর কণ্ঠস্বর শুনতেন। রাবী মুতাররিফ (রহঃ) জানতে চাইলেন, এটা কি রমজানে? আমির (রহঃ) বললেন, রমজান ও অন্য মাস একই সমান। এই হাদিসে নাপাক অবস্থায় ভোর হওয়া, গোসল এবং সিয়ামের বিষয় একসঙ্গে এসেছে। এতে বোঝা যায়, গোসল করে ফজর সালাত আদায় করার বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর আমলে স্পষ্টভাবে ছিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নাপাক অবস্থায় রাত কাটালে ফজরের জন্য গোসল করা দরকার।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) গোসল করে ফজর সালাতে যেতেন।
  • বর্ণনায় রমজান ও অন্য মাসের কথা একইভাবে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন