৭/৩০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭১০ - শাবান মাসে নবী صلى الله عليه وسلم-এর সিয়াম
নবী (ﷺ)-এর রোযা।
শাবান মাসের রোজা: আয়িশা (রাঃ)-এর বর্ণনায় নবী صلى الله عليه وسلم-এর আমল
সুনানে ইবনে মাজাহ : ১৭১০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭১০
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ ابْنِ أَبِي لَبِيدٍ عَنْ أَبِي سَلَمَةَ قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صَوْمِ النَّبِيِّ ﷺ فَقَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ وَلَمْ أَرَهُ صَامَ مِنْ شَهْرٍ قَطُّ أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আয়িশা (রাঃ) এর নিকট নবী (ﷺ)-এর সিয়াম সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তিনি একাধারে সিয়াম রেখেই যেতেন। এমনকি আমরা বলতাম, তিনি সিয়াম রেখেই যাবেন। আবার তিনি একাধারে রোজাহীন অবস্থায় কাটাতেন, এমনকি আমরা বলতাম, তিনি রোজাহীন অবস্থায়ই থাকবেন। শাবান মাস ব্যতীত অন্য কোন মাসে আমি তাঁকে এত অধিক সিয়াম রাখতে দেখিনি। তিনি প্রায় পুরা শাবান মাসই সিয়াম রাখতেন। তিনি শাবানের অল্প কিছুদিন বাদ দিয়ে পুরা মাসই সিয়াম রাখতেন।
[১৭১০] সহীহুল বুখারী ১৯৬৯, মুসলিম ৭৪৬, আবূ দাউদ ১৩৪২, ২৪৩৪, আহমাদ ২৪৭৮৯, ২৫৫২২, ২৫৭৭৮, মুয়াত্তা মালেক ৬৮৮, তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ)-এর কাছে নবী (صلى الله عليه وسلم)-এর সিয়াম সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেন, নবী (صلى الله عليه وسلم) কখনো একাধারে সিয়াম রাখতেন, এমনকি লোকেরা ভাবত তিনি সিয়াম রেখেই যাবেন। আবার কখনো একাধারে রোজাহীন থাকতেন, এমনকি মনে হতো তিনি আর রোজা রাখবেন না। এরপর তিনি বলেন, শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে তিনি এত বেশি সিয়াম রাখতে দেখেননি। তিনি প্রায় পুরো শাবান মাস সিয়াম রাখতেন; অল্প কিছু দিন বাদ দিতেন। এই হাদিসে শাবান মাসের রোজা, নবীজির নফল সিয়াম এবং আমলে ওঠানামার বাস্তব চিত্র এসেছে। এতে বোঝা যায়, নফল সিয়ামে ধারাবাহিকতা থাকলেও তা সব সময় একই মাত্রায় ছিল না।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী (صلى الله عليه وسلم) শাবান মাসে বেশি সিয়াম রাখতেন।
- তিনি কখনো বেশি সিয়াম রাখতেন, আবার কখনো বিরতি দিতেন।
- নফল ইবাদতে নবী (صلى الله عليه وسلم)-এর আমলে সহজতা দেখা যায়।
