৭/৬৫. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৭৯ - কুধারণা দূর করতে স্পষ্টতা

ই‘তিকাফকারির সাথে তার পরিবার-পরিজনের সাক্ষাত করা।

কুধারণা দূর করার শিক্ষা: সাফিয়া (রাঃ)-এর ইতিকাফের ঘটনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৭৭৯

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا عُمَرُ بْنُ عُثْمَانَ بْنِ عُمَرَ بْنِ مُوسَى بْنِ عُبَيْدِ اللهِ بْنِ مَعْمَرٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ زَوْجِ النَّبِيِّ ﷺ أَنَّهَا جَاءَتْ إِلَى رَسُولِ اللهِ ﷺ تَزُورُهُ وَهُوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً مِنْ الْعِشَاءِ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللهِ ﷺ يَقْلِبُهَا حَتَّى إِذَا بَلَغَتْ بَابَ الْمَسْجِدِ الَّذِي كَانَ عِنْدَ مَسْكَنِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ ﷺ فَمَرَّ بِهِمَا رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَسَلَّمَا عَلَى رَسُولِ اللهِ ﷺ ثُمَّ نَفَذَافَقَالَ لَهُمَا رَسُولُ اللهِ ﷺ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ قَالَا سُبْحَانَ اللهِ يَا رَسُولَ اللهِ وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ ابْنِ آدَمَ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا

সাফিয়্যাহ বিনতু হুইয়ায় (রাঃ) হতে বর্ণিতঃ

রমজান মাসের শেষ দশকে রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে ইতিকাফ করেছিলেন। তখন সাফিয়্যা (রাঃ) তাঁর সাথে দেখা করতে আসেন এবং রাতের কিছুক্ষণ তাঁর সাথে কথাবার্তা বলেন। অতঃপর তিনি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালে রাসূলুল্লাহ (ﷺ)-ও তাঁকে বিদায় দেয়ার জন্য দাঁড়ান। সাফিয়্যা (রাঃ) নবী (ﷺ)-এর অপর স্ত্রী উম্মু সালামাহ (রাঃ)-এর ঘরের নিকটবর্তী মসজিদের দরজার কাছাকাছি পৌঁছলে দুজন আনসারী তাদেরকে অতিক্রম করে গেলেন এবং রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাম দিয়ে তাড়াতাড়ি চলে যেতে লাগলেন।রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বলেন, থামো! এ হচ্ছে সাফিয়্যা বিনতু হুইয়ায়। তারা বলেন, সুবহানাল্লাহ, হে আল্লাহ্‌র রাসূল! বিষয়টি তাদের জন্য কঠিন মনে হলো। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, শয়তান আদম-সন্তানের শিরা-উপশিরায় রক্ত প্রবাহের মত ধাবিত হয়। আমি আশঙ্কা করছিলাম, শয়তান তোমাদের অন্তরে কোনরূপ কুধারণার সৃষ্টি করে কিনা?

[১৭৭৯] সহীহুল বুখারী ২০৩৫, ২০৩৮, ২০৩৯, ৩১০১, ৩২৮১, ৬২১৯, ৭১৭১, মুসলিম ২১৭৫, আবূ দাউদ ২৪৭০, ৪৯৯৪, আহমাদ ২৬৩২২, দারেমী ১৭৮০, সহীহ আবী দাউদ ২১৩৩-২১৩৪, তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৭৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর ইতিকাফের সময় সাফিয়া (রাঃ)-এর সাক্ষাতের ঘটনা এসেছে। তিনি রাতের কিছুক্ষণ কথা বলে ফিরে যেতে উঠলে নবী (صلى الله عليه وسلم) তাঁকে বিদায় দিতে দাঁড়ান। পথে দুজন আনসারী তাঁদের দেখে দ্রুত চলে যেতে চাইলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, থামো—এ হচ্ছেন সাফিয়া বিনতু হুয়াই। তাঁরা বিস্মিত হলে তিনি ব্যাখ্যা করেন, শয়তান আদম-সন্তানের শিরা-উপশিরায় রক্তের মতো চলে; তাই তিনি আশঙ্কা করেছিলেন, তাদের মনে কোনো কুধারণা ঢুকে যায় কিনা। এখানে মূল শিক্ষা হলো সন্দেহের দরজা বন্ধ করতে প্রয়োজনে স্পষ্ট কথা বলা। “কুধারণা দূর করা”, “সাফিয়া রাঃ ঘটনা” এবং “শয়তান রক্ত প্রবাহের মতো” এই হাদিসের প্রধান সার্চ টার্ম।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্দেহের সুযোগ থাকলে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া ভালো।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাফিয়া (রাঃ)-এর পরিচয় নিজেই জানিয়ে দেন।
  • শয়তান মানুষের অন্তরে কুধারণা ঢোকাতে পারে—এ সতর্কতা এসেছে।
  • ইতিকাফের সময়ও পরিবারের বৈধ সাক্ষাৎ ও কথা বলার ঘটনা বর্ণিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন