৮/১৪. অধ্যায়ঃ
যাকাত আদায়কারী কর্মচারির আচরণ।
সুনানে ইবনে মাজাহ : ১৮০৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮০৮
حَدَّثَنَا عِيسَى بْنُ حَمَّادٍ الْمِصْرِيُّ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الْمُعْتَدِي فِي الصَّدَقَةِ كَمَانِعِهَا
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকাত আদায়ে বা প্রদানে অন্যায় পন্থা অবলম্বনকারী যাকাত বারণকারীর সমতুল্য।
[১৮০৮] তিরমিযী ৬৪৬, আবূ দাউদ ১৫৮৫, সহীহ আবী দাউদ ১৪১৩, মিশকাত ১৮০১। তাহকীক আলবানীঃ হাসান।
