৮/২১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮২৯ - নবী যুগের ফিতরার খাদ্য ও এক সা পরিমাণ

সদাকাতুল ফিতর (ফিতরা)।

সদাকাতুল ফিতরের খাদ্য: এক সা খাদ্যদ্রব্যের হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৮২৯

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ دَاوُدَ بْنِ قَيْسٍ الْفَرَّاءِ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَرْحٍ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ كُنَّا نُخْرِجُ زَكَاةَ الْفِطْرِ إِذْ كَانَ فِينَا رَسُولُ اللهِ ﷺ صَاعًا مِنْ طَعَامٍ صَاعًا مِنْ تَمْرٍ صَاعًا مِنْ شَعِيرٍ صَاعًا مِنْ أَقِطٍ صَاعًا مِنْ زَبِيبٍ فَلَمْ نَزَلْ كَذَلِكَ حَتَّى قَدِمَ عَلَيْنَا مُعَاوِيَةُ الْمَدِينَةَ فَكَانَ فِيمَا كَلَّمَ بِهِ النَّاسَ أَنْ قَالَ لَا أُرَى مُدَّيْنِ مِنْ سَمْرَاءِ الشَّامِ إِلَّا تَعْدِلُ صَاعًا مِنْ هَذَا فَأَخَذَ النَّاسُ بِذَلِكَ».قَالَ أَبُو سَعِيدٍ لَا أَزَالُ أُخْرِجُهُ كَمَا كُنْتُ أُخْرِجُهُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ ﷺ أَبَدًا مَا عِشْتُ.

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে বর্তমান থাকা অবস্থায় আমরা সাদকাতুল ফিতর বাবদ এক সা‘ খাদ্য (গম) বা এক সা‘ খেজুর বা এক সা‘ যব বা এক সা‘ পনির অথবা এক সা‘ কিসমিস দান করতাম। আমরা অব্যাহতভাবে এ নিয়মই পালন করে আসছিলাম। অবশেষে মুআবিয়াহ (রাঃ) মদিনায় আমাদের নিকট আসেন এবং লোকেদের সাথে আলোচনা প্রসঙ্গে বলেন, আমি শাম দেশের উত্তম গমের দু’ মুদ্দ পরিমাণকে এখানকার এক সা‘র সমান মনে করি। তখন থেকে লোকেরা এ কথাটিকেই গ্রহণ করে নিলো। আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি কিন্তু সারা জীবন ঐ হিসাবেই সদকাতুল ফিতর পরিশোধ করে যাবো, যে হিসাবে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে তা পরিশোধ করতাম।

[১৮২৯] সহীহুল বুখারী ১৫০৫, ১৫০৬, ১৫০৮, ১৫১০, মুসলিম ৯৮৫, তিরমিযী ৬৭৩, নাসায়ী ২৫১১, ২৫১২, ২৫১৩, ২৫১৪, ২৫১৭, ২৫১৮, আবূ দাউদ ১৬১৬, ১৬১৮, আহমাদ ১০৭৯৮, ১১৩০১, ১১৫২২, দারেমী ১৬৬৩, ১৬৬৪, সহীহ আবী দাউদ ১৪৩৩, ইরওয়াহ ৩/৩৩৭, তাহকীক আলবানীঃ সহীহ্।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৮২৯-এর সারসংক্ষেপ

এই হাদিস সদাকাতুল ফিতরের খাদ্যদ্রব্য ও পরিমাণ নিয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা। আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁদের মাঝে থাকা অবস্থায় তাঁরা এক সা খাদ্য, এক সা খেজুর, এক সা যব, এক সা পনির অথবা এক সা কিশমিশ দিতেন। তাঁরা দীর্ঘদিন এ নিয়মই পালন করতেন। পরে মুয়াবিয়া (রাঃ) মদিনায় এসে শামের উত্তম গমের দুই মুদকে এখানকার এক সা’র সমান মনে করার কথা বলেন, আর লোকেরা তা গ্রহণ করে। কিন্তু আবু সাঈদ (রাঃ) বলেন, তিনি জীবনের শেষ পর্যন্ত সেই হিসাবেই ফিতরা দেবেন, যেভাবে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে দিতেন। হাদিসটি দেখায়, ফিতরার ক্ষেত্রে নবী যুগের আমল সাহাবীদের কাছে খুব মূল্যবান ছিল। এতে আমলটি বুঝতে আরও সহজ হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم)-এর যুগে ফিতরায় বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হতো।
  • পরিমাণ হিসেবে এক সা বারবার উল্লেখ হয়েছে।
  • সাহাবীরা নবী যুগের আমল ধরে রাখাকে গুরুত্ব দিতেন।
  • গমের হিসাব নিয়ে পরে মানুষের মধ্যে একটি মত গৃহীত হয়েছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন