৯/২৪. অধ্যায়ঃ
ওলীমা (বিবাহ ভোজ) প্রসঙ্গে।
সুনানে ইবনে মাজাহ : ১৯০৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯০৮
- حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَوْلَمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ فَإِنَّهُ ذَبَحَ شَاةً
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর কোন স্ত্রীর বেলায় এমন বিবাহ ভোজের আয়োজন করতে দেখিনি, যেরূপ তিনি যায়নব (রাঃ)-এর বিবাহ ভোজের আয়োজন করেন। তিনি তাতে একটি বকরী যবেহ করেছিলেন।
[১৯০৮] সহীহুল বুখারী ৫১৬৮, ৫১৭১, মুসলিম ১৪২৮, আবূ দাউদ ৩৭৪৩, ইরওয়াহ ১৯৪৫, তাহকীক আলবানীঃ সহীহ।
