৯/২৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯১১ - ফাতিমা (রাঃ)-এর বিবাহে সরল প্রস্তুতি

ওলীমা (বিবাহ ভোজ) প্রসঙ্গে।

ফাতিমা (রাঃ)-এর বিবাহ: সরলতা ও পরিপাটি ব্যবস্থার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯১১

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ عَبْدِ اللهِ عَنْ جَابِرٍ عَنْ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ وَأُمِّ سَلَمَةَ قَالَتَا أَمَرَنَا رَسُولُ اللهِ ﷺ أَنْ نُجَهِّزَ فَاطِمَةَ حَتَّى نُدْخِلَهَا عَلَى عَلِيٍّ فَعَمَدْنَا إِلَى الْبَيْتِ فَفَرَشْنَاهُ تُرَابًا لَيِّنًا مِنْ أَعْرَاضِ الْبَطْحَاءِ ثُمَّ حَشَوْنَا مِرْفَقَتَيْنِ لِيفًا فَنَفَشْنَاهُ بِأَيْدِينَا ثُمَّ أَطْعَمْنَا تَمْرًا وَزَبِيبًا وَسَقَيْنَا مَاءً عَذْبًا وَعَمَدْنَا إِلَى عُودٍ فَعَرَضْنَاهُ فِي جَانِبِ الْبَيْتِ لِيُلْقَى عَلَيْهِ الثَّوْبُ وَيُعَلَّقَ عَلَيْهِ السِّقَاءُ فَمَا رَأَيْنَا عُرْسًا أَحْسَنَ مِنْ عُرْسِ فَاطِمَةَ

আয়িশা ও উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তাঁরা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ফাতিমাকে আলীর নিকট পৌছানোর জন্য তাঁকে সাজসজ্জা করিয়ে তৈরি করার নির্দেশ দেন। আমরা (আলীর) ঘরে বাতহা উপত্যকার নরম মাটি বিছিয়ে দিলাম, অতঃপর দু’টি বালিশে খেজুর গাছের ছাল ভরে তা পরিষ্কার করে রেখে দিলাম। এরপর আমরা খোরমা, কিশমিশ ও মিঠা পানির দ্বারা পানাহারের ব্যবস্থা করলাম, কাপড় ও পানির মশক ঝুলিয়ে রাখার জন্য একটি কাঠের খুঁটি ঘরের কোণে দাঁড় করিয়ে দিলাম। আমরা ফাতিমার বিবাহের চেয়ে অধিক পরিপাটি ব্যবস্থা আর দেখিনি।

[১৯১১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ৭/১৯৩। তা’লীক ইবনু মাজাহ্। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী মুফাদ্দাল বিন আবদুল্লাহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী ও ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তিনি মুনকার। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৪৮, ২৮/৪১০ নং পৃষ্ঠা) ২. জাবির (বিন ইয়াযীদ) সম্পর্কে শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, তিনি হাদিস বর্ণনায় সত্যবাদী। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যা কথা বলেন। ইয়াহইয়া বিন মাঈন ও আল জাওযুজানী তাকে মিথ্যুক বলেছেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ৮৭৯, ৪/৪৬৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯১১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাতিমা (রাঃ)-কে আলী (রাঃ)-এর কাছে পাঠানোর আগে ঘর প্রস্তুত করার একটি সুন্দর বিবরণ এসেছে। ঘরে নরম মাটি বিছানো হয়, বালিশে খেজুর গাছের ছাল ভরা হয়, খেজুর, কিশমিশ ও মিঠা পানির ব্যবস্থা করা হয়। কাপড় ও পানির মশক ঝুলানোর জন্য একটি কাঠের খুঁটিও রাখা হয়। বর্ণনাকারীরা বলেন, ফাতিমার বিবাহের চেয়ে পরিপাটি ব্যবস্থা তারা দেখেননি। এখানে বিলাসিতার কথা নেই; আছে যত্ন, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় ব্যবস্থা। তাই বিবাহের প্রস্তুতিতে মূল বিষয় হলো আন্তরিকতা ও পরিপাটি পরিবেশ। বড় খরচ নয়, ভালোভাবে গুছিয়ে দেওয়া এবং নতুন জীবনের জন্য সম্মানজনক পরিবেশ তৈরি করাই বড় শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিবাহের প্রস্তুতিতে পরিচ্ছন্নতা ও পরিপাটি ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
  • সরল জিনিস দিয়েও সম্মানজনক ঘর সাজানো যায়।
  • নতুন দাম্পত্য জীবনের শুরুতে যত্ন ও সহায়তা করা সুন্দর আচরণ।
  • বিলাসিতা নয়, প্রয়োজনীয়তা ও আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন