৯/৪২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৫৬ - শিক্ষা, মুক্তি ও দ্বিগুণ পুরস্কার

যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করার পর বিবাহ করে।

দুটি পুরস্কার: শিক্ষা, ঈমান ও হক আদায়ের ফজিলত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৫৬

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ سَعِيدٍ أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ صَالِحِ بْنِ صَالِحِ بْنِ حَيٍّ عَنْ الشَّعْبِيِّ عَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ «مَنْ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ أَدَبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا وَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا رَجُلٍ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ فَلَهُ أَجْرَانِ وَأَيُّمَا عَبْدٍ مَمْلُوكٍ أَدَّى حَقَّ اللهِ عَلَيْهِ وَحَقَّ مَوَالِيهِ فَلَهُ أَجْرَانِقَالَ صَالِحٌ قَالَ الشَّعْبِيُّ قَدْ أَعْطَيْتُكَهَا بِغَيْرِ شَيْءٍ إِنْ كَانَ الرَّاكِبُ لَيَرْكَبُ فِيمَا دُونَهَا إِلَى الْمَدِينَةِ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যার একটি দাসী আছে, সে তাকে উত্তমরূপে আদব-কায়দা শেখায় এবং শিক্ষা-দীক্ষা দান করে, অতঃপর আযাদ করে বিবাহ করে, তার জন্য রয়েছে দুটি পুরস্কার। আর আহলে কিতাবের কোন ব্যক্তি তার নবী (আঃ) এর উপর ঈমান আনার পর মুহাম্মাদ রাসূলুল্লাহ (ﷺ) -এর উপর ঈমান আনলে, তার জন্যও রয়েছে দুটি পুরস্কার। তদ্রুপ কোন ক্রীতদাস তার উপর ধার্য আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করলে, তার জন্যও রয়েছে দুটি পুরস্কার। অধস্তন রাবী সালেহ (রহঃ) বলেন, শাবী (রহঃ) বলেছেন, আমি কোন বিনিময় ছাড়াই তোমাকে এ হাদীসটি জানিয়ে দিলাম। অথচ এর চেয়ে ক্ষুদ্র একটি হাদীসের জন্য অনেকেই মাদীনাহ পর্যন্ত সফর করতো।

[১৯৫৬] সহীহুল বুখারী ৯৭, ২৫৪৪, ২৫৪৭, ২৫৫১, ৩০১১, ৩৪৪৬, ৫০৮৩, মুসলিম ১৫৪, তিরমিযী ১১১৬, নাসায়ী ৩৩৪৪, ৩৩৪৫, আবূ দাউদ ২০৫৩, আহমাদ ১৯০৩৮, ১৯১০৫, ১৯১৩৭, ১৯২১৩, দারেমী ২২৪৪, সহীহ আবী দাউদ ১৭৯২, ইরওয়াহ ১৮২৫, তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৫৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিন ধরনের মানুষের জন্য দুটি পুরস্কারের কথা এসেছে। প্রথমত, যার একটি দাসী আছে, সে তাকে ভালোভাবে আদব-কায়দা শেখায়, শিক্ষা দেয়, তারপর তাকে মুক্ত করে বিবাহ করে। দ্বিতীয়ত, আহলে কিতাবের কোনো ব্যক্তি তার নবীর উপর ঈমান আনার পর মুহাম্মাদ রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উপর ঈমান আনে। তৃতীয়ত, কোনো ক্রীতদাস তার উপর থাকা আল্লাহর হক এবং মনিবের হক আদায় করে। হাদিসের শেষে শা'বী (রহঃ)-এর কথাও এসেছে, তিনি বলেন, এমন হাদিসের জন্য মানুষ মদিনা পর্যন্ত সফর করত। মূল শিক্ষা হলো শিক্ষা, মুক্তি, ঈমান এবং দায়িত্ব আদায়ের মর্যাদা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাসীকে ভালো শিক্ষা দিয়ে মুক্ত করে বিবাহ করা প্রশংসিত কাজ হিসেবে এসেছে।
  • আহলে কিতাবের কেউ সত্য ঈমান গ্রহণ করলে তার জন্য দুটি পুরস্কারের কথা বলা হয়েছে।
  • আল্লাহর হক ও মানুষের হক আদায় করা বড় দায়িত্ব।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন