৯/৪৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৭৬ - উসামার প্রতি নববী স্নেহ

বিবাহ দেয়ার জন্য সুপারিশ করা।

উসামা (রাঃ)-এর প্রতি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্নেহ

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৭৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا شَرِيكٌ عَنْ الْعَبَّاسِ بْنِ ذُرَيْحٍ عَنْ الْبَهِيِّ عَنْ عَائِشَةَ قَالَتْ عَثَرَ أُسَامَةُ بِعَتَبَةِ الْبَابِ فَشُجَّ فِي وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَمِيطِي عَنْهُ الْأَذَى فَتَقَذَّرْتُهُ فَجَعَلَ يَمُصُّ عَنْهُ الدَّمَ وَيَمُجُّهُ عَنْ وَجْهِهِ ثُمَّ قَالَ لَوْ كَانَ أُسَامَةُ جَارِيَةً لَحَلَّيْتُهُ وَكَسَوْتُهُ حَتَّى أُنَفِّقَهُ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

উসামাহ (রাঃ) পা পিছলে ঘরের দরজার চৌকাঠে পড়ে গেলে তাঁর মুখমণ্ডল আহত হয়। তখন রাসুলুল্লাহ (ﷺ) (আমাকে) বলেনঃ তাঁর চেহারা থেকে রক্ত পরিষ্কার করে দাও। আমি তা অপছন্দ করলে তিনি নিজেই তাঁর মুখমণ্ডল থেকে রক্ত মুছে পরিষ্কার করে দিলেন, অতঃপর বলেনঃ উসামাহ মেয়ে হলে আমি অবশ্যই তাঁকে অলঙ্কার ও পোশাকে এতটা সজ্জিত করতাম যেমন বিবাহে পর্যাপ্ত খরচ করা হয়।

[১৯৭৬] হাদিসটি ইমাম ইবনু মাজাহ (রহঃ) এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ১০১৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ আল-বাহী সম্পর্কে ইবনু হাতিম আর-রাযী (রহঃ) বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। তিনি হাদিস বর্ণনায় ইদতিরাব করেন। ইবনু হাজার আল-আসকালানী (রহঃ) বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী (রহঃ) তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৬৭৭, ১৬/৩৪১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৭৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উসামা (রাঃ)-এর একটি ঘটনার কথা এসেছে। তিনি দরজার চৌকাঠে পড়ে গিয়ে মুখমণ্ডলে আঘাত পান। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আয়িশা (রাঃ)-কে তার মুখ থেকে রক্ত পরিষ্কার করতে বলেন। আয়িশা (রাঃ) তা অপছন্দ করলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেই তার মুখ থেকে রক্ত মুছে পরিষ্কার করেন। এরপর তিনি বলেন, উসামা যদি মেয়ে হতো, তাহলে তিনি তাকে অলঙ্কার ও পোশাকে সাজিয়ে বিবাহের মতো খরচ করতেন। হাদিসের মূল শিক্ষা হলো নববী স্নেহ, যত্ন এবং পরিবারের শিশু বা প্রিয়জনের প্রতি কোমল আচরণ। এখানে বিবাহের খরচের কথাও স্নেহ প্রকাশের ভাষায় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আহত মানুষকে যত্নের সঙ্গে পরিষ্কার করা দরকার।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর আচরণে কোমলতা ও স্নেহ দেখা যায়।
  • অপছন্দ লাগলেও প্রয়োজনীয় সেবা করা ভালো।
  • স্নেহ প্রকাশে যত্ন ও খরচের মানসিকতা থাকতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন