৯/৫৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৯৯ - ফাতিমা (রাঃ)-এর মর্যাদা ও পিতার রাগ

আত্মমর্যাদাবোধ।

ফাতিমা (রাঃ)-এর কষ্ট ও নবীজির অবস্থান: পরিবারকে কষ্টে না ফেলার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ১৯৯৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَنْبَأَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عَلِيُّ بْنُ الْحُسَيْنِ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ أَخْبَرَهُ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ بِنْتَ أَبِي جَهْلٍ وَعِنْدَهُ فَاطِمَةُ بِنْتُ النَّبِيِّ ﷺ فَلَمَّا سَمِعَتْ بِذَلِكَ فَاطِمَةُ أَتَتْ النَّبِيَّ ﷺ فَقَالَتْ إِنَّ قَوْمَكَ يَتَحَدَّثُونَ أَنَّكَ لَا تَغْضَبُ لِبَنَاتِكَ وَهَذَا عَلِيٌّ نَاكِحًا ابْنَةَ أَبِي جَهْلٍقَالَ الْمِسْوَرُ فَقَامَ النَّبِيُّ ﷺ فَسَمِعْتُهُ حِينَ تَشَهَّدَ ثُمَّ قَالَ أَمَّا بَعْدُ فَإِنِّي قَدْ أَنْكَحْتُ أَبَا الْعَاصِ بْنَ الرَّبِيعِ فَحَدَّثَنِي فَصَدَقَنِي وَإِنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ بَضْعَةٌ مِنِّي وَأَنَا أَكْرَهُ أَنْ تَفْتِنُوهَا وَإِنَّهَا وَاللهِ لَا تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللهِ وَبِنْتُ عَدُوِّ اللهِ عِنْدَ رَجُلٍ وَاحِدٍ أَبَدًا قَالَ فَنَزَلَ عَلِيٌّ عَنْ الْخِطْبَةِ

মিসওয়ার ইবনু মাখরামাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আলী বিন আবূ তালিব (রাঃ) আবূ জাহলের কন্যাকে বিবাহ করার প্রস্তাব দেন। অথচ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কন্যা ফাতিমা (রাঃ) তাঁর বিবাহাধীন ছিলেন। ফাতিমা (রাঃ) তা শুনতে পেয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বলেন, আপনার সম্প্রদায়ের লোক বলাবলি করছে যে, আপনি আপনার কন্যাদের ব্যাপারে কোন কথায় রাগান্বিত হন না। এই আলী আবূ জাহলের কন্যাকে বিবাহ করতে যাচ্ছে।মিসওয়ার (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়ালেন, আমি তাঁকে কালিমা শাহাদাত পাঠ করার পর বলতে শুনলামঃ আমি আবূল আস ইবনুল রাবী' এর নিকট আমার এক কন্যার (যায়নব) বিবাহ দিয়েছিলাম। সে আমাকে যে কথা দিয়েছিল তা রক্ষা করেছে। নিশ্চয় ফাতিমা বিনতু মুহাম্মাদ আমার দেহের একটি অংশ। তোমরা তাকে গুনাহে নিক্ষেপ করবে তা আমি পছন্দ করি না। আল্লাহ্‌র শপথ! আল্লাহ্‌র রাসূলের কন্যা এবং আল্লাহ্‌র দুশমনের কন্যা এক ব্যক্তির অধীন কখনো একত্র হতে পারে না।

[১৯৯৯] ইবনু মাজাহ ১৯৯৮, সহীহুল বুখারী ৩১১০, ৩৭১৪, ৩৭২৯, ৩৭৬৭, ৫২৩০, ৫২৭৮, মুসলিম ২৪৪৯, তিরমিযী ৩৮৬৭, ২০৬৯, ২০৭১, আহমাদ ১৮৪২৮, ১৮৪৩২, ১৮৪৪৭, ১৮৪৫১। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ১৯৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আলী (রাঃ) আবু জাহলের কন্যাকে বিবাহের প্রস্তাব দেন, যখন ফাতিমা (রাঃ) তাঁর বিবাহাধীন ছিলেন। ফাতিমা (রাঃ) বিষয়টি শুনে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন এবং বলেন, লোকেরা বলছে আপনি আপনার কন্যাদের ব্যাপারে রাগান্বিত হন না। এরপর নবীজি (صلى الله عليه وسلم) দাঁড়িয়ে ভাষণ দেন। তিনি আবুল আস ইবনুর রাবি'র কথা উল্লেখ করেন, যিনি তাঁর কথার সত্যতা রক্ষা করেছিলেন। তারপর বলেন, ফাতিমা বিনতু মুহাম্মাদ তাঁর দেহের অংশ, তিনি চান না মানুষ তাঁকে গুনাহে নিক্ষেপ করুক। শেষে বলেন, আল্লাহর রাসূলের কন্যা এবং আল্লাহর দুশমনের কন্যা এক ব্যক্তির অধীনে একত্র হতে পারে না। হাদিসটি ফাতিমা (রাঃ)-এর মর্যাদা এবং পরিবারের মানসিক কষ্টকে গুরুত্ব দেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফাতিমা (রাঃ)-এর কষ্ট নবীজি (صلى الله عليه وسلم) অত্যন্ত গুরুত্ব দিয়েছেন।
  • বিবাহসংক্রান্ত সিদ্ধান্তে বিদ্যমান পরিবারের কষ্ট বিবেচনা করা দরকার।
  • কথা রক্ষা করা ও সম্পর্কের দায়িত্ব পালন করা প্রশংসনীয় গুণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন