৯/৫৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০০৩ - পরিবারে সন্তানের রং নিয়ে সন্দেহের জবাব

যে ব্যক্তি তার সন্তান সম্পর্কে সন্দেহ পোষণ করে।

সন্তানের রং নিয়ে সন্দেহ: নবী صلى الله عليه وسلم-এর শান্ত ও যুক্তিপূর্ণ জবাব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০০৩

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ حَدَّثَنَا عُبَادَةُ بْنُ كُلَيْبٍ اللَّيْثِيُّ أَبُو غَسَّانَ عَنْ جُوَيْرِيَةَ بْنِ أَسْمَاءَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ يَا رَسُولَ اللهِ إِنَّ امْرَأَتِي وَلَدَتْ عَلَى فِرَاشِي غُلَامًا أَسْوَدَ وَإِنَّا أَهْلُ بَيْتٍ لَمْ يَكُنْ فِينَا أَسْوَدُ قَطُّ قَالَ هَلْ لَكَ مِنْ إِبِلٍ قَالَ نَعَمْ قَالَ فَمَا أَلْوَانُهَا قَالَ حُمْرٌ قَالَ هَلْ فِيهَا أَسْوَدُ قَالَ لَا قَالَ فِيهَا أَوْرَقُ قَالَ نَعَمْ قَالَ فَأَنَّى كَانَ ذَلِكَ قَالَ عَسَى أَنْ يَكُونَ نَزَعَهُ عِرْقٌ قَالَ فَلَعَلَّ ابْنَكَ هَذَا نَزَعَهُ عِرْقٌ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

এক গ্রাম্য বেদুইন নবী (ﷺ) -এর নিকট এসে বললো, হে আল্লাহ্‌র রাসূল! আমার স্ত্রী আমার ঘরে একটি কালো রং-এর পুত্র সন্তান প্রসব করেছে, অথচ আমাদের পরিবারে কালো রং-এর কেউ কখনো ছিলো না। তিনি বলেনঃ তোমার কি উট আছে? সে বললো, হাঁ। তিনি বলেনঃ এগুলোর রং কী? সে বললো, লাল। তিনি বলেনঃ এগুলোর মধ্যে কি কালো বর্ণের উট আছে? সে বললো, না। তিনি বললেনঃ ছাই বর্ণের আছে কি? সে বললো, হাঁ। রাসূলুল্লাহ (ﷺ) বলেন এটা কিরূপে হলো? সে বললো, হয়ত পূর্বপুরুষের রক্ত ধারায় এমনটি হয়ে থাকবে। তিনি বলেনঃ হয়তো তোমার পুত্রের বেলায়ও এমনটি হয়ে থাকবে।

[২০০৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী উবাদাহ বিন কুলায়ব আল-লায়সী আবু গাসসান সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, জুয়ায়য়ারিয়া বিন আসমা কর্তৃক বর্ণিত হাদিস এর অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইমাম বুখারী তাকে দুর্বল হিসেবে উল্লেখ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩১৪৮, ১৪/২৬৬ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০০৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুইন নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তার স্ত্রী তার ঘরে কালো রংয়ের সন্তান জন্ম দিয়েছে, অথচ তাদের পরিবারে কালো রংয়ের কেউ ছিল না। নবী صلى الله عليه وسلم তাকে কঠোরভাবে ধমক দেননি। তিনি প্রশ্নের মাধ্যমে বিষয়টি বুঝিয়েছেন। তার উটের রং সম্পর্কে জিজ্ঞেস করেন। লোকটি বলে, উটগুলো লাল। পরে সে স্বীকার করে, উটের মধ্যে ছাই বর্ণেরও আছে। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করলে সে বলে, হয়তো পূর্বপুরুষের ধারায় এমন হয়েছে। তখন নবী صلى الله عليه وسلم বলেন, তোমার পুত্রের ক্ষেত্রেও হয়তো এমনটি হয়েছে। এই হাদিস পরিবারে সন্দেহ কমাতে সাহায্য করে। এটি শেখায়, বাহ্যিক পার্থক্য দেখে কারো সম্মান বা সম্পর্ক নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্দেহের সময় প্রশ্ন ও যুক্তির মাধ্যমে সত্য বোঝানো ভালো।
  • সন্তানের চেহারা বা রংয়ে পূর্বপুরুষের প্রভাব থাকতে পারে।
  • স্ত্রীর প্রতি অভিযোগ করার আগে সতর্ক হওয়া দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন