১০/৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০২৬ - সন্তান প্রসবে ইদ্দত পূর্ণ

গর্ভাবস্থায় তালাকপ্রাপ্তা নারীর সন্তান প্রসবের সাথে সাথে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে যায়।

গর্ভবতী তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত: সন্তান প্রসবের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০২৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ بْنِ هَيَّاجٍ حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ عَنْ أَبِيهِ عَنْ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ أَنَّهُ كَانَتْ عِنْدَهُ أُمُّ كُلْثُومٍ بِنْتُ عُقْبَةَ فَقَالَتْ لَهُ وَهِيَ حَامِلٌ طَيِّبْ نَفْسِي بِتَطْلِيقَةٍ فَطَلَّقَهَا تَطْلِيقَةً ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ فَرَجَعَ وَقَدْ وَضَعَتْ فَقَالَ مَا لَهَا خَدَعَتْنِي خَدَعَهَا اللهُ ثُمَّ أَتَى النَّبِيَّ ﷺ فَقَالَ سَبَقَ الْكِتَابُ أَجَلَهُ اخْطُبْهَا إِلَى نَفْسِهَا

যুবাইর ইবনুল আওয়াম (রাঃ) হতে বর্ণিতঃ

উম্মু কুলসুম বিনতু উকবাহ (রাঃ) ছিলেন তাঁর স্ত্রী। তিনি তাঁর গর্ভাবস্থায় যুবায়র (রাঃ) কে বলেন, আমাকে এক তালাক দিয়ে সন্তুষ্ট করুন। তিনি তাঁকে এক তালাক দিলেন, অতঃপর সালাত পড়তে চলে গেলেন। তিনি ফিরে এসে দেখেন যে, তাঁর স্ত্রী একটি সন্তান প্রসব করেছে। যুবায়র (রাঃ) বললেন, সে কেন আমাকে প্রতারিত করলো! আল্লাহ যেন তাঁকেও প্রতারিত করেন। এরপর তিনি নবী (ﷺ) এর নিকট উপস্থিত হলে তিনি বলেন: আল্লাহর কিতাবে বর্ণিত তাঁর ইদ্দত পূর্ণ হয়ে গেছে। তাঁকে বিবাহের প্রস্তাব দাও।

হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়াহ ২১১৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী কাবিসাহ বিন উকবাহ সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি সিকাহ। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সিকাহ রাবীর বিপরীত হাদিস বর্ণনা করেন। আব্দুর রহমান বিন ইউসুফ বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৮৪৩, ২৩/৪৮১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মু কুলসুম বিনত উকবা (রাঃ) ও যুবাইর (রাঃ)-এর ঘটনা এসেছে। তিনি গর্ভবতী অবস্থায় এক তালাক চান। যুবাইর (রাঃ) তাঁকে এক তালাক দিয়ে সালাতে চলে যান। ফিরে এসে দেখেন, তিনি সন্তান প্রসব করেছেন। যুবাইর (রাঃ) বিষয়টি নিয়ে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে নবী (صلى الله عليه وسلم) বলেন, আল্লাহর কিতাবে বর্ণিত তার ইদ্দত পূর্ণ হয়ে গেছে; তাকে বিবাহের প্রস্তাব দাও। এখানে মূল শিক্ষা হলো গর্ভবতী তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত সন্তান প্রসবের সাথে জড়িত। হাদিসটি ইদ্দত, গর্ভাবস্থা ও তালাকের ফলাফল বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • গর্ভবতী তালাকপ্রাপ্তা নারীর ক্ষেত্রে সন্তান প্রসব ইদ্দতের সঙ্গে যুক্ত।
  • তালাকের পর ইদ্দতের বিষয়টি স্পষ্টভাবে বোঝা দরকার।
  • ব্যক্তিগত ঘটনার ফয়সালা জানতে নবী (صلى الله عليه وسلم)-এর কাছে যাওয়ার দৃষ্টান্ত আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন