১০/১০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৩৫ - তালাক
তিন তালাকপ্রাপ্তা নারী কি বাসস্থান ও খোরপোষ পাবে?
সুনানে ইবনে মাজাহ : ২০৩৫
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৩৫
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي الْجَهْمِ بْنِ صُخَيْرٍ الْعَدَوِيِّ قَالَ سَمِعْتُ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ تَقُولُ إِنَّ زَوْجَهَا طَلَّقَهَا ثَلَاثًا فَلَمْ يَجْعَلْ لَهَا رَسُولُ اللهِ ﷺ سُكْنَى وَلَا نَفَقَةً
ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ) হতে বর্ণিতঃ
(আবূ বকর) বলেন, আমি ফাতিমা বিনতু কায়স (রাঃ) কে বলতে শুনেছি যে, তাঁর স্বামী তাঁকে তিন তালাক দিলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্যে বাসস্থান ও খোরপোষের নির্দেশ দেন নি।
[২০৩৫] ইবনু মাজাহ ২০৩২, ২০৩৩, মুসলিম ১৪৮০, আবী দাউদ ১৯৭৬-১৯৮০, ১৯৮২। তাহকীক আলবানীঃ সহীহ।
