১০/১৬. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৪৩ - ভুল, বিস্মৃতি ও জোরের ক্ষমা

বল প্রয়োগে বাধ্য হয়ে অথবা ভুলবশত প্রদত্ত তালাক।

ভুল, বিস্মৃতি ও জোরপূর্বক কাজ: আল্লাহর দয়ার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৪৩

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ يُوسُفَ الْفِرْيَابِيُّ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُوَيْدٍ حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ إِنَّ اللهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ

আবূ যার আল-গিফারী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ আমার উম্মতের ভুল, বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন।

[২০৪৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৬২৮৪, ইরওয়া ৮২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. আয়্যুব বিন সুওয়ায়দ সম্পর্কে আবু বকর আল-ইসমাইলী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি সিকাহ নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬১৬, ৩/৪৭৪ নং পৃষ্ঠা)২. আবু বাকর আল-হুযালী সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয় তার থেকে হাদিস গ্রহণ করা যায় তবে তা দলীলযোগ্য হবে না। আবু যুরআহ আর-রাযী ও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। মুহাম্মাদ বিন জা'ফার বলেন, তিনি মিথ্যা কথা বলতেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭২৬৮, ৩৩/১৫৯ নং পৃষ্ঠা)৩. শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহীহ কিন্তু আয়্যুব বিন সুওয়ায়দ ও আবু বাকর আল-হুযালী এবং শাহর বিন হাওশাব এর কারণে সনদটি দুর্বল। হাদিসটির ৫৯ টি শাহিদ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ দারাকুতনী ৪৩০৬, মুসান্নাফ আব্দুর রাযযাক ১১৪১৬, মুজামুল আওসাত ২১৩৭, ৮২৭৩।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উম্মতের প্রতি আল্লাহর দয়ার একটি বড় দিক বলা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, আল্লাহ তাঁর উম্মতের ভুল, বিস্মৃতি এবং বলপূর্বক করানো কাজ ক্ষমা করে দিয়েছেন। এখানে তিনটি অবস্থা আলাদা করে উল্লেখ করা হয়েছে। ভুল মানে ইচ্ছা ছাড়া ভুল হওয়া, বিস্মৃতি মানে মনে না থাকা, আর জোরপূর্বক কাজ মানে নিজের স্বাভাবিক ইচ্ছা ছাড়া বাধ্য হয়ে কিছু করা। হাদিসটি মানুষকে দায়িত্ব থেকে পালানোর সুযোগ দেয় না; বরং অনিচ্ছাকৃত অবস্থার কথা বলে। তাই সচেতনভাবে কাজ করা জরুরি, কিন্তু অনিচ্ছাকৃত ভুলে আল্লাহর রহমতের আশা রাখাও এই বর্ণনার শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অনিচ্ছাকৃত ভুল ও ভুলে যাওয়া আলাদা অবস্থা হিসেবে এসেছে।
  • জোর করে করানো কাজ নিজের স্বেচ্ছা কাজের মতো নয়।
  • আল্লাহর দয়ার কথা জানলে মানুষ হতাশা থেকে বাঁচতে পারে।
  • সচেতন অবস্থায় কথা ও কাজের দায়িত্ব নিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন