১০/২২. অধ্যায়ঃ
খোলা তালাক দাবিকারিনী স্ত্রীকে প্রদত্ত সম্পদ ফেরত নেয়া প্রসঙ্গে।
সুনানে ইবনে মাজাহ : ২০৫৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৫৬
حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ عَبْدِ الْأَعْلَى حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ جَمِيلَةَ بِنْتَ سَلُولَ أَتَتْ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ وَاللهِ مَا أَعْتِبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلَا خُلُقٍ وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ لَا أُطِيقُهُ بُغْضًا فَقَالَ لَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ قَالَتْ نَعَمْ فَأَمَرَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَنْ يَأْخُذَ مِنْهَا حَدِيقَتَهُ وَلَا يَزْدَادَ
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, সালুল-কন্যা জামিলা (রাঃ) নবী (ﷺ) এর নিকট এসে বলেন, "আল্লাহর শপথ! আমি সাবিতের দ্বীনের ও চরিত্রের ব্যাপারে কোন ত্রুটির অভিযোগ করছি না। কিন্তু আমি ইসলামে কুফরি আচরণ অপছন্দ করি। আমি যে তাকে মনের দিক থেকে মোটেই বরদাশত করতে পারছি না।" নবী (ﷺ) তাকে বলেনঃ "তুমি কি সাবিতের দেয়া বাগানটি ফেরত দিবে?" তিনি বলেন, "হ্যাঁ।" অতএব, রাসূলুল্লাহ (ﷺ) সাবিত (রাঃ)-কে তার থেকে বাগানটি ফেরত নিতে বলেন এবং অতিরিক্ত কিছু নিতে বারণ করেন।
[২০৫৬] সহীহুল বুখারী ৫২৭৩, ৫২৭৫, ৫২৭৭, নাসায়ী ৩৪৬৩, ইরওয়াহ ২০৩৬, সহীহ আবী দাউদ, ১৯২৯। তাহকীক আলবানীঃ সহীহ।
