১০/৩০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৭৯ - ক্রীতদাসীর তালাক ও ইদ্দতকাল
দাসীর তালাক ও তার ইদ্দতকাল।
ক্রীতদাসীর তালাক: দুই তালাক ও দুই হায়েয ইদ্দতের বিধান
সুনানে ইবনে মাজাহ : ২০৭৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ وَإِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الْجَوْهَرِيُّ قَالَا حَدَّثَنَا عُمَرُ بْنُ شَبِيبٍ الْمُسْلِيُّ عَنْ عَبْدِ اللهِ بْنِ عِيسَى عَنْ عَطِيَّةَ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ طَلَاقُ الْأَمَةِ اثْنَتَانِ وَعِدَّتُهَا حَيْضَتَانِ
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ক্রীতদাসীর তালাক হচ্ছে দু’বার এবং তার ইদ্দতকাল দু’হায়িদকাল।
[২০৭৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়াহ ৭/১৫০। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের রাবী১. উমার বিন শাবীব আল-মুসলী সম্পর্কে আবু বাকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল, তার হাদিস দ্বারা দলীল গ্রহণযোগ্য নয়। আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় তবে তা দলীলযোগ্য হবে না। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪২৫৬, ২১/৩৯০ নং পৃষ্ঠা)২. আতিয়্যাহ (বিন সা'দ) সম্পর্কে আবু বকর আল-বায়হাকী বলেন, তিনি দুর্বল, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য হবে না। আবু হাতিম বিন হিব্বান বলেন, তার হাদিস দ্বারা দলীল পেশ করা সঠিক নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস গ্রহনে শিথিল। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৫৬, ২০/১৪৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, ক্রীতদাসীর তালাক হচ্ছে দুইবার এবং তার ইদ্দতকাল দুই হায়েয। হাদিসটি খুব সরাসরি একটি বিধান জানায়। এখানে তালাকের সংখ্যা ও ইদ্দতের সময়—দুইটি বিষয় একসাথে এসেছে। যেহেতু বর্ণনাটি ক্রীতদাসীর নির্দিষ্ট অবস্থার কথা বলছে, তাই এটিকে সাধারণ সব নারীর তালাকের বিধানের সাথে মিশিয়ে ফেলা ঠিক নয়। মূল শিক্ষা হলো, শরিয়তে ব্যক্তির অবস্থা অনুযায়ী কিছু বিধানের ভিন্নতা থাকতে পারে। তালাক, ইদ্দত ও বৈবাহিক বিচ্ছেদ—এসব বিষয়ে আবেগের চেয়ে সঠিক জ্ঞান জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ক্রীতদাসীর তালাক দুইবার বলে বর্ণিত হয়েছে।
- তার ইদ্দত দুই হায়েযকাল হিসেবে উল্লেখ করা হয়েছে।
- নির্দিষ্ট অবস্থার বিধানকে সাধারণ বিধানের সাথে মিশানো উচিত নয়।
- তালাক ও ইদ্দত বিষয়ে জ্ঞান নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।
