১০/৩৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৮৯ - পিতা জান্নাতের দরজা
পিতা পুত্রকে তার স্ত্রীকে তালাক দিতে নির্দেশ দিলে।
পিতা জান্নাতের উত্তম দরজা: পিতা-মাতার অধিকার
সুনানে ইবনে মাজাহ : ২০৮৯
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৮৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّ رَجُلًا أَمَرَهُ أَبُوهُ أَوْ أُمُّهُ شَكَّ شُعْبَةُ أَنْ يُطَلِّقَ امْرَأَتَهُ فَجَعَلَ عَلَيْهِ مِائَةَ مُحَرَّرٍ فَأَتَى أَبَا الدَّرْدَاءِ فَإِذَا هُوَ يُصَلِّي الضُّحَى وَيُطِيلُهَا وَصَلَّى مَا بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فَسَأَلَهُ فَقَالَ أَبُو الدَّرْدَاءِ أَوْفِ بِنَذْرِكَ وَبِرَّ وَالِدَيْكَ وَقَالَ أَبُو الدَّرْدَاءِ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَحَافِظْ عَلَى وَالِدَيْكَ أَوْ اتْرُكْ
আবুদ্ দারদা (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তিকে তার পিতা অথবা তার মা তার স্ত্রীকে তালাক দেয়ার নির্দেশ দেয়। এদিকে সে শপথ করে বললো যে, সে তার স্ত্রীকে তালাক দিলে তাকে এক শত গোলাম দাসত্বমুক্ত করতে হবে। এমতাবস্থায় সে আবূ দারদা (রাঃ) এর নিকট হাজির হল। তখন তিনি চাশতের সালাত পড়ছিলেন এবং তিনি তা দীর্ঘায়িত করেন। আর যোহর ও আসরের মাঝে ও তিনি সালাত পড়তেন। লোকটি তাকে তার ব্যাপারে জিজ্ঞেস করলে আবূ দারদা (রাঃ) বলেন, তোমার মানত পূর্ণ করো এবং তোমার পিতা-মাতার হুকুমও পালন করো। আবূ দারদা (রাঃ) আরও বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ পিতা হচ্ছে জান্নাতের উত্তম দরজা। অতএব তুমি তোমার পিতা-মাতার অধিকার সংরক্ষণ করো কিংবা ত্যাগ করো।
[২০৮৯] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। সহীহাহ ৯১৪। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আতা ইবনুস সায়িব সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি শেষ বয়সে হাদিস বর্ণনায় পরিবর্তন করেছেন। আয়্যুব বিন আবু তামিমাহ আস-সাখতিয়ানী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে শেষ বয়সে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯৩৪, ২০/৮৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৮৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি কঠিন অবস্থায় পড়েন। তার পিতা অথবা মা তাকে স্ত্রীকে তালাক দিতে বলেন, আর সে শপথ করে বসে যে তালাক দিলে তাকে একশত গোলাম মুক্ত করতে হবে। সে আবু দারদা (রাঃ)-এর কাছে গেলে তিনি বলেন, মানত পূর্ণ করো এবং পিতা-মাতার হুকুমও পালন করো। এরপর তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা বলেন: পিতা জান্নাতের উত্তম দরজা। তাই চাইলে তুমি পিতা-মাতার অধিকার সংরক্ষণ করো, চাইলে ত্যাগ করো। হাদিসের মূল বিষয় “পিতা-মাতার অধিকার”, “মানত”, এবং “পিতা জান্নাতের দরজা”। এখানে বক্তব্যটি দায়িত্বের গুরুত্ব বোঝায়, তবে জটিল তালাক-মাসআলা আলাদা জ্ঞান ছাড়া সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পিতা-মাতার অধিকার রক্ষা বড় দায়িত্ব।
- মানত করলে তা পূরণের বিষয় গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে।
- পিতার মর্যাদা হাদিসে জান্নাতের দরজার সঙ্গে তুলনা করা হয়েছে।
