১১/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৯৭ - শিরকি শপথ থেকে তাওবা

আল্লাহ ব্যতীত অপর কিছুর নামে শপথ করা নিষেধ।

লাত-উয্যার নামে শপথ করলে করণীয়: তাওহীদে ফিরে আসা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২০৯৭

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلاَّلُ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ، عَنْ سَعْدٍ، قَالَ حَلَفْتُ بِاللاَّتِ وَالْعُزَّى فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ثُمَّ انْفُثْ عَنْ يَسَارِكَ ثَلاَثًا وَتَعَوَّذْ وَلاَ تَعُدْ " .

সা’দ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি লাত ও উযযার নামে শপথ করলে রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ বলো, "লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু" (আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই)। অতঃপর তুমি তিনবার বামদিকে থুথু নিক্ষেপ করো এবং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, আর কখনো এর পুনরাবৃত্তি করো না।

[২০৯৭] নাসায়ী ৩৭৭৬, ৩৭৭৭, ইরওয়াহ ৮/১৯২। তাহকীক আলবানীঃ যঈফ। উক্ত হাদিসের সানাদের রাবী সকলেই সিকাহ। সানাদে ইসরাইল এর নামঃ ইউনুস বিন আবু ইসহাক আস সুবাঈ। আর আবু ইসহাক এর নাম আমর বিন আবদুল্লাহ বিন উবায়দ আস-সুবাঈ যিনি ইসরাইলের দাদা। এই হাদিসে ইরওয়া (২৫৬৩) এর মাঝে শায়খ আলবানী কাউকে দোষারোপ করেন নি। তবে কারণ হিসেবে তিনি বলেন, আবু ইসহাক হাদিস বর্ণনায় তাদলীস করে আন আন সুত্রে হাদিস বর্ণনা করেছেন।(সুনান ইবনু মাজাহ আল-আরনাওত ২০৯৭, ৩/২৩৮ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২০৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সা‘দ (রাঃ) বলেন, তিনি লাত ও উয্যার নামে শপথ করেছিলেন। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে বললেন: বলো, “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু”। এরপর তিনবার বামদিকে থুথু নিক্ষেপ করতে, শয়তান থেকে আশ্রয় চাইতে এবং আর কখনো এমনটি না করতে নির্দেশ দেন। এই হাদিসে ভুল শপথের পর একাধিক করণীয় স্পষ্টভাবে এসেছে। “লাত উয্যার নামে শপথ”, “লা শরীকা লাহু”, “শয়তান থেকে আশ্রয়” এবং “আর পুনরাবৃত্তি নয়” প্রধান বিষয়। এতে শুধু মুখের সংশোধন নয়; ভবিষ্যতে এমন কথা না বলার সতর্কতাও আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ভুল শপথের পর তাওহীদের বাক্য বলতে বলা হয়েছে।
  • শয়তান থেকে আশ্রয় চাওয়া এবং ভুলটি না ফেরানোর নির্দেশ এসেছে।
  • শপথের ভাষায় শিরকী শব্দ এড়িয়ে চলা জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন