১১/১৭. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১২৮ - সামর্থ্য অনুযায়ী মানত পূরণ
কেউ নামোল্লেখ না করে মানত করলে।
সামর্থ্যের বাইরে মানত: কাফফারা ও পূরণের বিধান
সুনানে ইবনে মাজাহ : ২১২৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১২৮
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ مُحَمَّدٍ الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا خَارِجَةُ بْنُ مُصْعَبٍ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الأَشَجِّ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ قَالَ «مَنْ نَذَرَ نَذْرًا وَلَمْ يُسَمِّهِ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا لَمْ يُطِقْهُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَذَرَ نَذْرًا أَطَاقَهُ فَلْيَفِ بِهِ» .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী (ﷺ) বলেনঃ কোন ব্যক্তি নামোল্লেখ না করে মানত করলে তার কাফ্ফারা হবে শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আর কোন ব্যক্তি তার সামর্থ্যের বহির্ভূত কিছুর মানত করলে তার কাফফারাও শপথ ভঙ্গের কাফফারার অনুরূপ। আর যে ব্যক্তি তার সামর্থ্য মোতাবেক মানত করে, সে যেন তা পূরণ করে।
[২১২৮] আবূ দাউদ ৩৩২৩, ইরওয়াহ ৮-২১১, যইফ আল-জামি' ৫৮৬৩। তাহকীক আলবানীঃ অত্যন্ত যঈফ। উক্ত হাদিসের রাবী১. আবদুল মালিক বিন মুহাম্মাদ আস-সানআনী সম্পর্কে ইবনু হিব্বান বলেন, তিনি এককভাবে জাল (বানিয়ে) হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫৫৭, ১৮/৪০৫ নং পৃষ্ঠা)২. খারিজাহ বিন মুসআব সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি মিথ্যার সাথে জড়িত। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। ইমাম দারাকুতনী তাকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৫৯২, ৮/১৬ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১২৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে মানতের কয়েকটি অবস্থা একসঙ্গে বলা হয়েছে। কেউ যদি নামোল্লেখ না করে মানত করে, তার কাফফারা শপথ ভঙ্গের কাফফারার মতো। কেউ যদি নিজের সামর্থ্যের বাইরে কোনো মানত করে, তার কাফফারাও একই রকম। আর যে ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী মানত করে, তাকে তা পূরণ করতে বলা হয়েছে। এতে বোঝা যায়, ইসলামে মানত শুধু আবেগের বিষয় নয়; সামর্থ্য, স্পষ্টতা এবং আনুগত্য—সবই বিবেচ্য। মানুষ এমন মানত করবে না যা নিজের সাধ্যের বাইরে বা অস্পষ্ট। আবার সামর্থ্য অনুযায়ী ভালো কাজের মানত করলে সেটি হালকাভাবে নেওয়ারও সুযোগ নেই। এই হাদিস মানতের বিধানকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে বুঝতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সামর্থ্যের বাইরে মানত করলে কাফফারার নির্দেশ আছে।
- সামর্থ্য অনুযায়ী মানত করলে তা পূরণ করতে বলা হয়েছে।
- মানত করার আগে নিজের সক্ষমতা ও কথার স্পষ্টতা দেখা দরকার।
