১১/১৮. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৩০ - বুওয়ানায় কুরবানির মানত
মানত পূর্ণ করা।
বুওয়ানায় কুরবানির মানত: জাহিলিয়াতের চিন্তা থেকে সতর্কতা
সুনানে ইবনে মাজাহ : ২১৩০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৩০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، وَعَبْدُ اللَّهِ بْنُ إِسْحَاقَ الْجَوْهَرِيُّ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَنْبَأَنَا الْمَسْعُودِيُّ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، جَاءَ إِلَى النَّبِيِّ ـ ﷺ ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي نَذَرْتُ أَنْ أَنْحَرَ بِبُوَانَةَ فَقَالَ «فِي نَفْسِكَ شَىْءٌ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ " . قَالَ لاَ . قَالَ «أَوْفِ بِنَذْرِكَ» .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ) এর নিকট এসে বললো, হে আল্লাহ্র রাসূল! আমি বুয়ানা নামক স্থানে একটি কুরবানী করার মানত করেছি তিনি বলেনঃ তোমার মধ্যে কি জাহিলিয়াতের চিন্তা অবশিষ্ট রয়ে গেছে? সে বললো, না। তিনি বলেনঃ তাহলে তোমার মানত পূর্ণ করো।
[২১৩০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ৫/৬৬, আল-হাকিম ফিল মুসতাদরাক ২/৬, মিশকাত ৩৪৩৭, আত-তালীকু আলার-রাওদাহ ২/১৭৮-১৭৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. আবদুল্লাহ বিন রাজা সম্পর্কে আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তিনি সিকাহ। আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। আমর বিন ফাল্লাস বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক সংমিশ্রণ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩২৬২, ১৪/৪৯৫ নং পৃষ্ঠা)২. আল-মাসউদী সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ। ইবনু নুমায়র বলেন, তিনি সিকাহ তবে শেষ বয়সে হাদিস সংমিশ্রণ করেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সিকাহ তবে বাগদাদে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। মুহাম্মদ বিন সা'দ বলেন, তিনি সিকাহ তবে মৃত্যুর পূর্বে হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেছেন। আলী ইবনুল মাদীনী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৮৭২, ১৭/২১৯ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে জানালেন, তিনি বুওয়ানা নামক স্থানে কুরবানি করার মানত করেছেন। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে জিজ্ঞেস করলেন, তার মধ্যে জাহিলিয়াতের কোনো চিন্তা অবশিষ্ট আছে কি না। তিনি বললেন, না। এরপর নবীজি তাকে মানত পূরণ করতে বললেন। এই হাদিসে মানত পূরণের আগে কাজটির উদ্দেশ্য ও মানসিকতা যাচাইয়ের শিক্ষা আছে। শুধু কোনো স্থানে কুরবানি করার কথা নয়; বরং সেই কাজে জাহিলিয়াতের ভাবনা বা ভুল উদ্দেশ্য আছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। হাদিসটি আমাদের শেখায়, ইবাদত বা মানত আল্লাহর জন্য হতে হবে। ভুল বিশ্বাস বা পুরনো অজ্ঞতার চিন্তা মিশে গেলে তা সতর্কতার বিষয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানত পূরণের আগে উদ্দেশ্য ঠিক আছে কি না দেখা দরকার।
- ইবাদতের কাজে জাহিলিয়াতের চিন্তা রাখা যাবে না।
- সঠিক উদ্দেশ্য থাকলে পূরণযোগ্য মানত পূরণ করতে বলা হয়েছে।
