১১/২০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৩৫ - আল্লাহ মানতের মুখাপেক্ষী নন

যে ব্যক্তি পদব্রজে হাজ্জ করার মান্নত করেছে।

আল্লাহ মানতের মুখাপেক্ষী নন: কষ্টকর মানত থেকে শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৩৫

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ رَأَى النَّبِيُّ ـ ﷺ ـ شَيْخًا يَمْشِي بَيْنَ ابْنَيْهِ فَقَالَ «مَا شَأْنُ هَذَا» . قَالَ ابْنَاهُ نَذْرٌ يَا رَسُولَ اللَّهِ . قَالَ «ارْكَبْ أَيُّهَا الشَّيْخُ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكَ وَعَنْ نَذْرِكَ» .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এক বৃদ্ধকে দেখলেন যে, সে তার দু ছেলের উপর ভর করে হেঁটে যাচ্ছে। তিনি জিজ্ঞেস করেনঃ এ ব্যক্তির কি হয়েছে? ছেলেরা বললো, ইয়া রাসুলাল্লাহ! (তার) মানত। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে বুড়ো! তুমি বাহনে আরোহণ করো। নিশ্চয় আল্লাহ তোমার ও তোমার মানতের মুখাপেক্ষী নন।

[২১৩৫] মুসলিম ১৬৪৩, আবূ দাউদ ৩৩০১, আহমাদ ৮৬৪২, দারেমী ২৩৩৬। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা)২. আবদুল আযীয বিন মুহাম্মাদ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। মালিক বিন আনাস তাকে সিকাহ বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) এক বৃদ্ধকে দেখলেন, তিনি দুই ছেলের উপর ভর করে হাঁটছেন। জিজ্ঞেস করলে বলা হলো, এটি তার মানত। তখন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বললেন, হে বুড়ো, তুমি বাহনে আরোহণ করো। নিশ্চয় আল্লাহ তোমার ও তোমার মানতের মুখাপেক্ষী নন। এই হাদিস খুব সহজ ভাষায় বড় শিক্ষা দেয়। ইবাদত বা মানতের নামে এমন কষ্ট নেওয়া ঠিক নয়, যা মানুষকে দুর্বল করে ফেলে এবং যার প্রয়োজন আল্লাহর নেই। আল্লাহ কারও কষ্টের মুখাপেক্ষী নন। তাই মানতকে নিজের শরীরের ক্ষতি বা অযথা কষ্টের পথে নেওয়া উচিত নয়। এই বর্ণনায় নবীজি বৃদ্ধকে সহজ পথ নিতে বলেছেন, যা মানতের বিধান বুঝতে ভারসাম্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ মানুষের কষ্টকর মানতের মুখাপেক্ষী নন।
  • শরীরকে অযথা কষ্ট দিয়ে মানত পালন করা ঠিক নয়।
  • দুর্বল অবস্থায় সহজ পথ নেওয়ার নির্দেশ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন