১২/১৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৮৬ - মূল্য নিয়ে বিরোধ হলে বেচাকেনার নিয়ম

ক্রেতা ও বিক্রেতার মধ্যে মতভেদ হলে।

মূল্য নিয়ে বিরোধ হলে করণীয়: ক্রয়-বিক্রয়ে সাক্ষী ও স্পষ্টতার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৮৬

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، قَالاَ حَدَّثَنَا هُشَيْمٌ، أَنْبَأَنَا ابْنُ أَبِي لَيْلَى، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، بَاعَ مِنَ الأَشْعَثِ بْنِ قَيْسٍ رَقِيقًا مِنْ رَقِيقِ الإِمَارَةِ فَاخْتَلَفَا فِي الثَّمَنِ . فَقَالَ ابْنُ مَسْعُودٍ بِعْتُكَ بِعِشْرِينَ أَلْفًا. وَقَالَ الأَشْعَثُ بْنُ قَيْسٍ إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ بِعَشْرَةِ آلاَفٍ. فَقَالَ عَبْدُ اللَّهِ إِنْ شِئْتَ حَدَّثْتُكَ بِحَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ. فَقَالَ هَاتِهِ. قَالَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ يَقُولُ " إِذَا اخْتَلَفَ الْبَيِّعَانِ وَلَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ وَالْبَيْعُ قَائِمٌ بِعَيْنِهِ فَالْقَوْلُ مَا قَالَ الْبَائِعُ أَوْ يَتَرَادَّانِ الْبَيْعَ " . قَالَ فَإِنِّي أَرَى أَنْ أَرُدَّ الْبَيْعَ . فَرَدَّهُ .

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) আশআস বিন আশআস (রাঃ) এর নিকট রাষ্ট্রের গোলামসমূহের মধ্য থেকে একটি গোলাম বিক্রয় করেন। পরে তার মূল্য নিয়ে তাঁদের মধ্যে মতভেদ হয়। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, আমি বিশ হাজারে তোমার নিকট বিক্রয় করেছি। আর আশআস বিন আশআস (রাঃ) বলেন, আমি দশ হাজারে আপনার নিকট থেকে ক্রয় করেছি। ইবনু মাসঊদ (রাঃ) বলেন, তুমি চাইলে আমি তোমার নিকট একটি হাদীস বলতে পারি, যা আমি রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট শুনেছি। আশআস (রাঃ) বলেন, তা পেশ করুন।আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, ক্রেতা ও বিক্রেতার মধ্যে মূল্য নিয়ে বিরোধ বাধলে এবং এ ব্যাপারে কোন সাক্ষী না থাকলে এবং বিক্রীত পণ্যও অবিকল বিদ্যমান থাকলে বিক্রেতার কথাই গ্রহণযোগ্য হবে অথবা উভয়ে ক্রয়-বিক্রয় চুক্তি রদ করবে। আশআস (রাঃ) বলেন, আমি এই ক্রয়-বিক্রয় চুক্তি রদ করলাম। অতএব তিনি গোলাম ফেরত দিলেন।

[২১৮৬] আহমাদ ৪৪২৮, ইরওয়া ১৩২২, ১৩২৩ সহিহাহ ৭৯৮। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবু লায়লা সম্পর্কে ইয়াকুব বিন সুফইয়ান বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ বলেন, আমি তার চেয়ে দুর্বল স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তি আর কাউকে দেখিনি। ইয়াহইয়া বিন সাঈদ আল-কাত্তান বলেন, তিনি যইফ বা দুর্বল। আহমাদ বিন হাম্বল বলেন, তার স্মৃতিশক্তি দুর্বল। ইবনু মাঈন বলেন, সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৪০৬, ২৫/৬২২ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৮৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি বাস্তব ক্রয়-বিক্রয়ের ঘটনা এসেছে। আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) ও আশআস বিন কায়স (রাঃ)-এর মধ্যে বিক্রীত গোলামের মূল্য নিয়ে মতভেদ হয়। একজন বলেন বিশ হাজার, অন্যজন বলেন দশ হাজার। তখন ইবনু মাসউদ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস বলেন: ক্রেতা ও বিক্রেতার মধ্যে মূল্য নিয়ে বিরোধ হলে, সাক্ষী না থাকলে এবং পণ্য অবিকল বিদ্যমান থাকলে বিক্রেতার কথা গ্রহণযোগ্য হবে, অথবা উভয়ে চুক্তি রদ করবে। এখানে শিক্ষা হলো, বেচাকেনায় দাম ও শর্ত স্পষ্ট করা খুব জরুরি। লিখিত বা সাক্ষ্যভিত্তিক প্রমাণ থাকলে বিরোধ কমে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্রয়-বিক্রয়ে মূল্য স্পষ্টভাবে নির্ধারণ করা দরকার।
  • বিরোধের আশঙ্কা থাকলে সাক্ষী বা প্রমাণ রাখা উপকারী।
  • সাক্ষী না থাকলে হাদিসে নির্দিষ্ট সমাধানের পথ বলা হয়েছে।
  • চুক্তি রদ করার পথও বিরোধ মেটানোর একটি উপায় হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন