১২/২২. অধ্যায়ঃ
উরবান ধরণের ক্রয়-বিক্রয়।
সুনানে ইবনে মাজাহ : ২১৯২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৯২
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ بَلَغَنِي عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ نَهَى عَنْ بَيْعِ الْعُرْبَانِ .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) উরবান ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন।
[২১৯২] ইবনু মাজাহ ২১৯৩, আবূ দাউদ ৩৫০২, মিশকাত ২৮৬৪। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী মালিক বিন আনাস ও আমর বিন শু'আয়ব এর মাঝে ইনকিতা সংগঠিত হয়েছে।
