১২/২৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০৪ - দরদামে সরলতা ও সত্যতা
দরদাম করে ক্রয়-বিক্রয় করা।
দরদামে সত্যতা: কেনা-বেচায় সরাসরি মূল্য বলার হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২২০৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২০৪
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا يَعْلَى بْنُ شَبِيبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنْ قَيْلَةَ أُمِّ بَنِي أَنْمَارٍ، قَالَتْ أَتَيْتُ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ فِي بَعْضِ عُمَرِهِ عِنْدَ الْمَرْوَةِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أَبِيعُ وَأَشْتَرِي فَإِذَا أَرَدْتُ أَنْ أَبْتَاعَ الشَّىْءَ سُمْتُ بِهِ أَقَلَّ مِمَّا أُرِيدُ ثُمَّ زِدْتُ ثُمَّ زِدْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ وَإِذَا أَرَدْتُ أَنْ أَبِيعَ الشَّىْءَ سُمْتُ بِهِ أَكْثَرَ مِنَ الَّذِي أُرِيدُ ثُمَّ وَضَعْتُ حَتَّى أَبْلُغَ الَّذِي أُرِيدُ. فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " لاَ تَفْعَلِي يَا قَيْلَةُ إِذَا أَرَدْتِ أَنْ تَبْتَاعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أُعْطِيتِ أَوْ مُنِعْتِ " . وَقَالَ " إِذَا أَرَدْتِ أَنْ تَبِيعِي شَيْئًا فَاسْتَامِي بِهِ الَّذِي تُرِيدِينَ أَعْطَيْتِ أَوْ مَنَعْتِ " .
বানী আনমারের মাতা কায়লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর কোন উমরা আদায়কালে মারওয়া পাহাড়ের পাদদেশে আমি তাঁর নিকট উপস্থিত হয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ! আমি একজন ব্যবসায়ী নারী। আমি কোন জিনিস কিনতে চাইলে আমার ঈপ্সিত মূল্যের চেয়ে কম দাম বলি। এরপর দাম বাড়িয়ে বলতে বলতে আমার ঈপ্সিত মূল্যে গিয়ে পৌঁছি। আবার আমি কোন জিনিস বিক্রয় করতে চাইলে ঈপ্সিত মূল্যের চাইতে বেশি মূল্য চাই। এরপর দাম কমাতে কমাতে অবশেষে আমার ঈপ্সিত মূল্যে নেমে আসি। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে কাইলা! এরূপ করো না। তুমি কিছু কিনতে চাইলে তোমার ঈপ্সিত মূল্যই বলো, হয় তোমাকে দেয়া হবে নয় দেয়া হবে না। তিনি আরো বলেনঃ তুমি কোন কিছু বিক্রয় করতে চাইলে তোমার ঈপ্সিত দামই চাও, হয় তুমি দিলে অথবা না দিলে।
[২২০৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। যইফাহ ২১৫৬, যইফ আল-জামি'৬২৫০। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী১. ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা)২. ইয়ালা বিন শাবীব সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি যাচাই-বাচাই ছাড়া হাদিস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭১১৩, ৩২/৩৮৫ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে কাইলা (রাঃ) নিজের ব্যবসার পদ্ধতি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে জানালেন। তিনি কিনতে চাইলে প্রথমে নিজের ইচ্ছার চেয়ে কম দাম বলতেন, পরে বাড়াতে বাড়াতে কাঙ্ক্ষিত দামে পৌঁছাতেন। আবার বিক্রি করতে চাইলে বেশি দাম চাইতেন, পরে কমাতে কমাতে আসল ইচ্ছার দামে আসতেন। নবীজি তাঁকে এভাবে করতে নিষেধ করলেন এবং বললেন, কিনতে চাইলে যে দাম দিতে চাও সেটাই বলো; পেলে পাবে, না পেলে পাবে না। বিক্রির ক্ষেত্রেও যে দাম চাও সেটাই বলো। এখানে দরদামে সরলতা, ক্রয়-বিক্রয়ে সত্যতা এবং লেনদেনে পরিষ্কার কথা বলার শিক্ষা রয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কেনা-বেচায় নিজের আসল ইচ্ছার দাম পরিষ্কারভাবে বলা ভালো।
- কৃত্রিমভাবে দাম বাড়ানো-কমানো থেকে দূরে থাকতে শেখানো হয়েছে।
- লেনদেনে সরলতা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য উপকারী।
- দরদামে সত্যতা ব্যবসার সুন্দর আদবের অংশ।
