১২/৪১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৩৬ - ব্যবসা-বাণিজ্য

সকাল বেলায় বরকত হওয়ার আশা করা।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৩৬

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ عُمَارَةَ بْنِ حَدِيدٍ، عَنْ صَخْرٍ الْغَامِدِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " اللَّهُمَّ بَارِكْ لأُمَّتِي فِي بُكُورِهَا» . قَالَ وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ . قَالَ وَكَانَ صَخْرٌ رَجُلاً تَاجِرًا فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ .

সাখর আল-গামিদী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “হে আল্লাহ! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।” তিনি ক্ষুদ্র বা বৃহৎ সামরিক বাহিনী অভিযানে পাঠাতে চাইলে দিনের প্রথম ভাগেই তাদেরকে পাঠাতেন। রাবী (উমারা বিন হাদীদ) বলেন, সাখর (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। তিনি তাঁর ব্যবসায়িক পণ্য দিনের প্রথম ভাগেই পাঠাতেন। ফলে তিনি সম্পদশালী হন এবং তাঁর সম্পদে প্রাচুর্য আসে।

[২২৩৬] তিরমিযী ১২১২, আবূ দাউদ ২৬০৬, আহমাদ ১৫০১৭, ১৫১৩০, ১৮৯৩৭, ১৮৯৮৫, রাওদুন নাদীর ৪৯০, সহীহ আবু দাউদ ২৩৪৫, যইফাহ ৪১৭৮। তাহকীক আলবানীঃ ‘‘হে আল্লাহ! আমার উম্মাতের জন্য তাদের ভোরবেলাকে বরকতময় করুন।’’ বাক্যটি সহিহ। তবে ...قَالَ وَكَانَ إِذَا بَعَثَ কথাগুলো দুর্বল। উক্ত হাদিসের রাবী উমারাহ বিন হাদীদ সম্পর্কে আবু হাতিম আর-রাযী, আবু আলী ইবনুস সাকান ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। আবু যুরআহ আর-রাযী বলেন, তার সম্পর্কে কিছু জানা যায় না। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪১৭৯, ২১/২৩৬ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন