১২/৪২. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৪০ - স্তন ফুলানো পশু কেনার বিধান
(দুধ আটকে রেখে) স্তন ফুলানো পশু বিক্রয় করা।
স্তন ফুলানো পশু কেনার বিধান ও ক্রেতার ইখতিয়ার
সুনানে ইবনে মাজাহ : ২২৪০
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৪০
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا صَدَقَةُ بْنُ سَعِيدٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا جُمَيْعُ بْنُ عُمَيْرٍ التَّيْمِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " يَا أَيُّهَا النَّاسُ مَنْ بَاعَ مُحَفَّلَةً فَهُوَ بِالْخِيَارِ ثَلاَثَةَ أَيَّامٍ فَإِنْ رَدَّهَا رَدَّ مَعَهَا مِثْلَىْ لَبَنِهَا - أَوْ قَالَ مِثْلَ لَبَنِهَا - قَمْحًا " .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ লোকসকল! যে ব্যক্তি (দুধ জমা করে) স্তন ফুলানো পশু ক্রয় করবে তার জন্য তিন দিনের এখতিয়ার থাকবে। সে যদি তা ফেরত দেয় তবে তার সাথে দুধের সমপরিমাণ দুধ অথবা দুধের সমপরিমাণ গম দিবে।
[২২৪০] আবূ দাউদ ৩৪৪৬। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী জুমায় বিন উমায়র আত-তায়মী সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি রাফিদী মতাবলম্বী ও জাল (বানিয়ে) হাদিস বর্ণনা করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন, তিনি শীয়া মতাবলম্বী। ইমাম বুখারী বলেন, তার ব্যাপারে সমালোচনা রয়েছে। ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৬৬, ৫/১২৪ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৪০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ব্যবসা-বাণিজ্যে ক্রেতার অধিকার খুব সহজভাবে বোঝানো হয়েছে। এখানে এমন পশুর কথা বলা হয়েছে, যার দুধ আটকে রেখে স্তন ফুলিয়ে দেখানো হয়। এতে ক্রেতা ভাবতে পারে পশুটি বেশি দুধ দেয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, এমন পশু ক্রয় করলে ক্রেতার জন্য তিন দিনের ইখতিয়ার থাকবে। অর্থাৎ সে বুঝে দেখার সুযোগ পাবে। যদি সে পশুটি ফেরত দেয়, তাহলে তার সাথে দুধের সমপরিমাণ দুধ অথবা গম দিতে হবে। এই হাদিসের মূল শিক্ষা হলো, পণ্য বিক্রয়ে প্রতারণা করা উচিত নয় এবং ক্রেতার ক্ষতি হলে তার জন্য ন্যায্য ফেরতের সুযোগ রাখা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পণ্যের আসল অবস্থা গোপন করে বিক্রি করা সঠিক ব্যবসার পথ নয়।
- ক্রেতা প্রতারণা বুঝতে পারলে নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়ার সুযোগ পেতে পারে।
- ফেরত দেওয়ার সময় ব্যবহৃত দুধের বদল দেওয়ার শিক্ষা দেওয়া হয়েছে।
- ইসলামে ব্যবসায় সততা ও ন্যায্যতা গুরুত্বপূর্ণ।
