১২/৪৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৫৭ - মুদ্রা বিনিময় ও সুদ
যে ব্যক্তি বলে, বাকি লেনদেনই সুদ হয়।
মুদ্রা বিনিময় ও সুদ: দিরহাম-দিনারের হাদিস
সুনানে ইবনে মাজাহ : ২২৫৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৫৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ الدِّرْهَمُ بِالدِّرْهَمِ وَالدِّينَارُ بِالدِّينَارِ . فَقُلْتُ إِنِّي سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ يَقُولُ غَيْرَ ذَلِكَ. قَالَ أَمَا إِنِّي لَقِيتُ ابْنَ عَبَّاسٍ فَقُلْتُ أَخْبِرْنِي عَنْ هَذَا الَّذِي تَقُولُ فِي الصَّرْفِ أَشَىْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ أَمْ شَىْءٌ وَجَدْتَهُ فِي كِتَابِ اللَّهِ . فَقَالَ مَا وَجَدْتُهُ فِي كِتَابِ اللَّهِ وَلاَ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ وَلَكِنْ أَخْبَرَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ ـ ﷺ ـ قَالَ " إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ " .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) কে বলতে শুনেছি, দিরহামের বিনিময়ে দিরহাম, দিনারের বিনিময়ে দিনার (ওজনে সমান ও নগদ আদান প্রদান) হতে হবে। আমি বললাম, আমি ইবনু আব্বাস (রাঃ) কে অন্য রকম বলতে শুনেছি। আবূ সাঈদ (রাঃ) বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করে বললাম, আমাকে অবহিত করুন যে, মুদ্রার বিনিময় সম্পর্কে আপনি যা বলেন, তা কি আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট শুনেছেন, না আল্লাহর কিতাবে পেয়েছেন? তিনি বলেন, আমি তা আল্লাহর কিতাবেও পাইনি এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকটও শুনিনি, বরং উসামা বিন যায়েদ (রাঃ) আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ধার-কর্জের ক্ষেত্রেই কেবল (কম বেশি করলে) সুদ হয়।
[২২৫৭] সহীহুল বুখারী ২১৭৬, ২১৭৭, ২১৭৯, মুসলিম ১৫৮৪, তিরমিযী ১২৪১, নাসায়ী ৪৫৬৫, ৪৫৮১, আহমাদ ১১০৮৮, ইরওয়া ১৩৩৮। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে দিরহাম ও দিনার বিনিময় নিয়ে সাহাবিদের আলোচনার কথা এসেছে। আবু সাঈদ আল-খুদরী (রাঃ) বলেন, দিরহামের বিনিময়ে দিরহাম এবং দিনারের বিনিময়ে দিনার হতে হবে। বর্ণনাকারী জানান, তিনি ইবনু আব্বাস (রাঃ)-কে অন্য কথা বলতে শুনেছেন। তখন আবু সাঈদ (রাঃ) ইবনু আব্বাস (রাঃ)-এর কাছে জানতে চান, তিনি কি এটি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকে শুনেছেন, না আল্লাহর কিতাবে পেয়েছেন। ইবনু আব্বাস (রাঃ) জানান, তিনি তা কিতাবে পাননি এবং সরাসরি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছ থেকেও শোনেননি; উসামা বিন যায়েদ (রাঃ) তাঁকে বলেছেন, ধার-কর্জের ক্ষেত্রেই সুদ হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুদ্রা বিনিময়ের বিষয়ে সাহাবিরা সতর্কভাবে আলোচনা করেছেন।
- কোনো বক্তব্যের উৎস যাচাই করার শিক্ষা পাওয়া যায়।
- দিরহাম ও দিনারের বিনিময়ে সমতার কথা এসেছে।
- সুদ বিষয়ক কথা বলার সময় নির্ভরযোগ্য বর্ণনা জানা জরুরি।
